https://www.prothomalony.com/
6617
new-york
নিউইয়র্ক ব্রঙ্কস পার্কচেষ্টার মসজিদের সাবেক মোয়াজ্জিন মুহিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন) ২৫ সেপ্টেম্বর সোমবার এশার নামাজের পর ঘরে যাওয়ার পথে একটা গাড়ী তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ এশা পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সরলপ্রাণ মানুষ হিসেবে মরহুম মুহিবুর রহমান ব্রংকসে বাংলাদেশীদের কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে অনেকেই শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন