https://www.prothomalony.com/

6606

bangladesh

বাংলাদেশ

বৌদ্ধভিক্ষুর বেশধারী সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৭

পরিচয় গোপন করে ইমিগ্রেশন পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন তারা। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে বৌদ্ধভিক্ষুর বেশধারী সাত বাংলাদেশিকে এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকেরা ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধভিক্ষুর বেশ ধরেছিলেন বলে মনে করা হচ্ছে।

বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। থাই কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। তাঁরা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাঁদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া ও কর্তৃপক্ষের চোখ এড়াতে তাঁরা এই কৌশল নিয়েছিলেন। এই দলের নেতৃত্বে ছিলেন ৪৬ বছর বয়সী রুপদাহ। তিনি তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে। এই সাতজনের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন