https://www.prothomalony.com/

6599

bangladesh

বাংলাদেশ

গোপন সাহার মমতাময়ী মা স্বরসতী সাহা মৃত্যু বরণ করেছেন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৭

আবৃত্তিশিল্পী গোপন সাহার মমতাময়ী মা স্বরসতী সাহা ২২ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ঢাকার পান্থপথে প্লাটিনাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত এপ্রিলে পাকস্থলীর সার্জারীর পর প্রাথমিক পর্য়ায়ের ক্যান্সার নিরাময়ের ট্যাবলেট সেবনের কেমোথেরাপি চলাকালীন গত মাস থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর থেকেই ঢাকার পান্থপথের বি আর বি হসপিটাল ভর্তি হন। শারীরিক নানান জটিলতার কারনে ৬ সেপ্টেম্বর থেকেই HDU- ICU তে স্থানান্তরিত করা হয়। সর্বশেষ জীবনের সাথে কঠিন সংগ্রামে তিনি ইতি টানেন স্বরসতী সাহা।  

জীবন সংগ্রামী এই মহিয়সী স্বর্ণগর্ভা জননী পাঁচ সন্তানের গর্বিত মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় আশি বছর। দুই সন্তান চিকিৎসক ডাঃ সমলেন্দু সাহা, ডাঃ অমরেন্দ্র সাহা, একমাত্র মেয়ে- শিপ্রা সাহা শিক্ষক এবং আবৃত্তিশিল্পী গোপন সাহার গর্ভধারিনী মা৷

২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিদেয়ী মা স্বরসতী সাহার মরদেহ  তাঁর নিজ বাড়ির পাশে শতবর্ষী পুরানো টাংগাইলে কাগমারী রানীদিনমনি স্বশানঘাটে দাহ করা হয়৷ এই মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক ও  সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।  

বাংলাদেশ থেকে আরো পড়ুন