https://www.prothomalony.com/

6437

literature

সাহিত্য

'শব্দগুচ্ছ' কবিতা পত্রিকার ২৫ বছরপূর্তি সংখ্যা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৯

২৫ দেশের কবিদের কবিতা নিয়ে প্রকাশ পেলো 'শব্দগুচ্ছ' আন্তর্জাতিক কবিতা পত্রিকার ২৫ বছরপূর্তি সংখ্যা। নোবেলজয়ী মার্কিন কবি লুইস গ্লিক, আরব বিশ্বের অন্যতম শক্তিশালী কবি এডোনিস, ২০২২ সালে বিশ্বকবিতায় সর্বোচ্চ পুরস্কার 'গোল্ডেন রিথ' জয়ী কবি আমির অর, পোলিশ রায়িটার্স ইউনিয়নের সভাপতি কবি কাজিমেয়ারেজ বুরনাত সহ বিশ্বের নানা দেশের খ্যাতিমান কবিদের নিয়ে সাজানো হয়েছে এই সংখ্যা। লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস জোন ডিগবি ভূমিকায় লিখেছেন, "একজন কবি ও গণিতবিদ হিসেবে যিনি দুই ভাষায় লেখেন এবং চিন্তা করেন এবং মহাজাগতিক চিত্রকল্পের প্রতি আকৃষ্ট হন, তিনি হাসানআল আব্দুল্লাহ, নতুন বৈশ্বিক পরিবেশের জন্যে সমালোচনামূলক ধারণাগুলি প্রকাশের ক্ষেত্রে কবিতার গুরুত্ব স্পষ্টভাবে দেখান। এই বিষয়ে কবিতায় তাঁর বিশ্বাস মিলে যায় ইংরেজ রোমান্টিক কবি পার্সি বিশি শেলির সাথে, যিনি কবিকে "বিশ্বের অস্বীকৃত আইনপ্রণেতা" বলে মনে করেন। একইভাবে, আব্দুল্লাহ সরাসরি যুদ্ধ, বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন এবং রাজনৈতিক দুর্নীতির বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন, মানবতাকে বাঁচাতে হলে যা কবিতার বিষয় হয়ে উঠতে হবে। এই চেতনায় তিনি 'শব্দগুচ্ছ' সম্পাদনা ও প্রকাশ করে বিশ্ব আঙ্গিনায় কবিতার মাধ্যমে সুস্থিতি প্রদানের চেষ্টা করে যাচ্ছেন।" বর্তমান সংখ্যায় অস্টেলিয়া, বাংলাদেশ, চীন, ক্রোয়েশিয়া, এস্টোনিয়া, ফান্স, জার্মানি, হাঙ্গেরি, ভারত, ইরাক, আয়ারল্যান্ড, ইসরায়েল, কেনিয়া, মেসিডোনিয়া, মেক্সিকো, নোদারল্যান্ড, নিউজিল্যান্ড, প্যালেস্তাইন, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, স্পেন, সিরিয়া, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের কবিতা স্থান পেয়েছে। পত্রিকাটি আমাজন ডটকমের মাধ্যমে সংগ্রহ করা যায়। এ সংখ্যার প্রচ্ছদ করেছেন স্পেনের শিল্পী টেরেসা হুয়ান লোপেজ। মূল্য: দশ ডলার।

সাহিত্য থেকে আরো পড়ুন