https://www.prothomalony.com/

6400

bangladesh

বাংলাদেশ

সৌদি সরকার কঠোর হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, গ্রেপ্তার ১৬২৫০ এক সপ্তাহে

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪৬

সৌদি সরকারের বরাতে প্রকাশিত খবরে  জানা যায়, আবাসিক, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের মধ্যে ১৬২৫০ জনকে গ্রেপ্তার করেছে। আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৩৪৩ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় ৪ হাজার ৫৫৫ জন ও শ্রম আইনে আরও ২ হাজার ৩৫২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশের দেশগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করায় ১৮ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়েছে। 
সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৬ হাজার ৩১৬ জন অভিযুক্তকে তাঁদের ভিসা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। ২ হাজার ৪ জনকে তাঁদের ভ্রমণ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য স্থানান্তর করা হয়েছে এবং ৯ হাজার ৭৭৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কেউ সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীকে পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) জরিমানা বা গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন