https://www.prothomalony.com/

6390

bangladesh

বাংলাদেশ

অভিষেক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটির

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৪

৭সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় ঢাকা ক্লাবে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে সংগঠনের নির্বাচন হয়েছিল কিন্তু অভিষিক্ত হয় নাই কমিটি।২০২৩ এর ৭সেপ্টেম্বরে হলো সেই শপথ অনুষ্ঠান,এবং তুমুল বাকবিতন্ডার মধ্যদিয়ে সেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাতের প্রথম প্রহরে তুমুল গন্ডগোলে সভা পন্ড হয়ে যায়।পরে মধ্যরাতের পর সমঝোতায় রাত ১টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শেখ সিদ্দীক।



অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়ের মিয়া, শেখ খোরাশন, জিয়া, মাহাবুবুর রহমান, মিটু, শেখ সিদ্দীক, মোঃ আবু তৈয়ব,মোশাররফ হোসেন, আবদুল খালেক, মোঃ ফারুক, সোলায়মান ইবনে মুজিব অন্তুু, আরিফুল ইসলাম, আবদুল্লা আল বাকী, মোঃ বাবুল ও মোঃ শায়কুল।

“বাংলাদেশ প্যারেড” আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটিতে সভাপতি হিসেবে এবিএম আলতামাস বাবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাইদুজ্জামান ডেনী এবং কোষাধ্যক্ষ -রেজাউল করিম শপথ নিয়েছেন। 
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন