https://www.prothomalony.com/
6370
new-york
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০১
৩ সেপ্টেম্বর বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা (শাহীন কামালী-মইনুল ইসলাম)’র দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই তার জন্মবার্ষিকী উদযাপন স্বার্থক হবে বলে আলোচনা সভায় বক্তারা বলেন।
জালালাবাদ ভবনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকায় মদিনার আলো’র সম্পাদক আব্দুল ওয়াহিদ টুপন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা-লেখক সুব্রত বিশ্বাস।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অসামন্য অবদানে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছিলো। তিনি কোন বিশেষ এলাকার নয়। আজীবন দেশ ও মাটির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাঁর সঠিক মূল্যায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিব মামুন, মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুর করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) প্রমুখ। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। বঙ্গবীর জেনারেল ওসমানীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন