https://www.prothomalony.com/
6369
new-york
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) উদযাপন করেছে।
ব্রঙ্কসের আল আকসা চাইনিজ রেষ্টেরেন্টের সামনে সন্ধ্যায় প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন লাল সবুজ বেলুন ও আকাশে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই সময় মহানগর বিএনপি (উত্তর ) আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে আল আকসা চাইনিজ রেষ্টেরেন্টের পার্টি হলে সংগঠনের আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ডা. আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর ও বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মানিকুজ্জামান মানিক । বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসাইন , ইমরান শাহ রন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, আনোয়ার জাহিদ, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, শাহ কামাল উদ্দিন ব্রঙ্কস (পূর্ব) বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম, ভুইয়া, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির লিয়াকত আলী, ব্রঙ্কস (পূর্ব) বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান দুলাল, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কৃষিবিদ্ মোহাম্মদ সোলেমান, আক্তারুজ্জামান হেপি, মাঈন উদ্দিন নটু, শরিফ হোসেন নিরব, মীর মিজান প্রমুখ।
.jpg)
সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টা করাই হচ্ছে বিএনপির এই আন্দোলনের লক্ষ্য । বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়। জনগনের ভোটাধিকার নেই, নেই আইনের শাসন ও মানুষের বাক স্বাধীণতা ।দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ সম্পদ এখন বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারছে না। আর অবৈধ সরকারের মন্ত্রীরা দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে । এমতাবস্থায় এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে দেশে বিদেশে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
.jpeg)
সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, বর্তমান অবৈধ সরকার জানে নিরপেক্ষ ভোট হলে তারা জিতবে পারবে না। আর তাই ক্ষমতায় থেকে নির্বাচনের নামে আবারো জনগনের সাথে প্রহসন করতে চায়। কিন্তু দেশবাসী ও বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে এবার সেই সুযোগ দেবে না। অবৈধ শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য করতে প্রয়োজনে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে ।

অনুষ্ঠানে বিএনপির ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ৪৫ পাউন্ডের একটি কেক কাটা হয় এবং বিএনপির প্রতিষ্টাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকলের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতও করা হয় ।মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন