https://www.prothomalony.com/

6360

new-york

নিউইয়র্ক

সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের নিয়ে দুঃস্বপ্নে নিউইয়র্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৪

গগনচুম্বী অট্টালিকার নগরে একদিকে গৃহহীন নরনারী, অন্যদিকে উন্নত জীবনের আশ্রয়ে ছুটে আসা মানুষ। স্ট্যাচু অব লিবার্টির মশাল হাতে নিউইয়র্ক সব সময় অভবাসীকে আমন্ত্রণ জানিয়েছে উদার আহ্বানে। সে নগরও এখন ক্লান্ত, পরিশ্রান্ত অভিবাসীদের দেখভাল করা নিয়ে।

নিয়ন্ত্রণহীন অভিবাসীদের অবাধ আগমনে নিউইয়র্ক সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। কথাটি বলেছেন খোদ নগরপিতা মেয়র এরিক অ্যাডামস। তিনি দাবি করেন, নিউইয়র্ক সিটি দক্ষিণ সীমান্ত থেকে এক লাখ ১০ হাজার আশ্রয়প্রার্থীর আগমনের কারণে ‘ধ্বংসের’ মুখে আছে। চলমান এ সমস্যার  কোনো সমাধান দেখতে পাচ্ছেন না মেয়র এরিক অ্যাডামস।

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের কারণে নিউ ইয়র্ক ১২ বিলিয়ন ডলার বাজেট ঘাটতিতে রয়েছে। এর আগেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন যে, তার শহর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এবং বিভিন্ন জায়গা থেকে যেসব অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই।

৬ সেপ্টেম্বর বুধবার ওই সভায় এরিক অ্যাডামস বলেন, আমি আমার পুরো জীবনেও এমন কোনো সমস্যা দেখিনি যার সমাধান করা যায়নি। কিন্তু নিউ ইয়র্ক যে অভিবাসী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার কোনো শেষ আমি দেখতে পাচ্ছি না। এটি নিউ ইয়র্ককে ধ্বংস করে দেবে।

অ্যাডামসের মতে, নিউ ইয়র্ক প্রতি মাসে ১০ হাজারেরও বেশি অভিবাসী গ্রহণ করছে। পূর্ববর্তী বছরগুলিতে বেশিরভাগ নবাগতরা মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে এসেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকা থেকেও অভিবাসীরা আসছেন।

মেয়র এরিক অ্যাডামস একজন ডেমোক্র্যাট। তারপরেও তিনি বাইডেন প্রশাসনের অভিবাসন নিয়ে উদার নীতির সমালোচনা করেন। গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, এই সংকট সমাধানে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেয়ার এখনই সেরা সময়। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্য যেমন টেক্সাস ও ফ্লোরিডা থেকে অবৈধ অভিবাসীদের নিউ ইয়র্ক সিটিতে পাঠানো হয়। এটি নিউইয়র্ক সিটিতে গৃহহীন মানুষের জন্য আবাসন সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন