https://www.prothomalony.com/

6356

new-york

নিউইয়র্ক

জালালাবাদ এসোসিয়েশনঃ মামলায়ই সমাধান ?

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৫

বিভিন্ন মহলের টানা প্রচেষ্টার পরও আইন আদালত এড়িয়ে বিরোধ সুরাহার পথে যায়নি আমেরিকার বৃহত্তম বাংলাদেশি সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। বহিস্কার পাল্টা বহিস্কার হয়েছে। নিউইয়র্কের  কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা হয়েছে এক পক্ষের অব্যাহতি প্রাপ্ত সাধারন সম্পাদক মইনুল ইসলামের বিরুদ্ধে। ৩১ আগষ্ট সংগঠনের পক্ষে এটর্নি যোশেফ এফ ম্যাটন মামলাটি দায়ের করেন। বিবাদীর তালিকায় মইনুল ইসলামসহ ওয়াশিংটন ইকুয়েটি এন্ড ফান্ডিং করপ, মিজানুর রহমান চৌধুরী শেফাজ (সাবেক সাধারন সম্পাদক), মইনুল হক চৌধুরী (সাবেক সভাপতি), ময়নু জামান চৌধুরী ও মেগা হোম রিয়ালিটির নাম রয়েছে। জালালাবাদ এসোসিয়েশনের সাড়ে ৩ লাখ টাকা আইন বহির্ভুতভাবে উত্তোলন করার অভিযোগেই এ মামলা। সংগঠনের তহবিল থেকে নিয়ম বহির্ভুতভাবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তোলন ও তা ব্যক্তিগত খাতে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

জালালাবাদ এসোসিয়েশনের ট্রার্স্টি বোর্ডের অন্যতম সদস্য এটর্নি মঈন চৌধুরী পদত্যাগ করেছেন। সংগঠনের অর্থ কেলেংকারির তদন্ত ডিস্ট্রিক্ট এটর্নি অফিস ও আদালতে তদন্তাধীন থাকার কারনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। একটি অলাভজনক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার অর্থ কেলেংকারিতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস তদন্তও করছে বছরের শুরু থেকেই। ইতিমধ্যে সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার ইন্টারভিউ নিয়েছে ডিস্ট্রিক্ট এটর্নি অফিস। সংগঠনের তহবিল থেকে নিয়ম বহির্ভুতভাবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার উত্তোলন ও তা ব্যক্তিগত খাতে ব্যবহারের অভিযোগ আনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরি পরিষদ। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিস বাদী পক্ষের স্টেটমেন্ট গ্রহন করে। তারা ব্যাংক স্টেটমেন্ট, সংবিধানের কপি ও বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন। এটি একটি ক্রিমিনাল মামলা হিসেবে বিবেচিত হয়েছে। মামলাটি নিয়ে এখনও তদন্ত অব্যাহত রয়েছে।। এটর্নি অফিস জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সাধারন সম্পাদক মইনুল ইসলাম (বহিস্কৃত) সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্যদেরও বক্তব্য নিয়েছে। করোনাকালীন সময়ে নন প্রোফিট সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের আড়াই লাখ ডলার কিভাবে ওয়ার ট্রান্সফারের মাধ্যমে একটি কনস্ট্রাকশন ফামের্র একাউন্টে জমা হলো তাও খতিয়ে দেখছেন তদন্তকারি অফিসাররা।

এদিকে জালালাবাদ এসোসিয়েশনের গত সাধারন সভায় সাময়িক বহিস্কৃত মইনুল ইসলামকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। মইনুল এরপরপরই জালালাবাদ এসোসিয়েশনের নামে পাল্টা কমিটি করেছেন। আইনী পদক্ষেপের ব্যাপারে জালালাবাদের সভাপতি বদরুল খানের দৃষ্টি আর্কষন করলে তিনি বলেন, মইনুল ইসলামের ব্যাপারটি আইনী প্রক্রিয়াধীন আছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না। তবে সংগঠনের অর্থ লোপাট করে কেউ রেহাই পাবে না। জবাবদিহিতার আওতায় একদিন আসতেই হবে। মনে রাখতে হবে জালালাবাদের অর্থ সিলেটবাসীদের আমানত। সাধারন সম্পাদক রোকন হাকিম বলেন, জালালাবাদ এসোসিয়েশন সিলেটবাসীর আস্থার স্থল। আমার বিশ্বাস আইনী প্রক্রিয়াতেই ফয়সালা হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন