https://www.prothomalony.com/
6335
new-york
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০২
নিউইয়র্কে ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় এস্টোরিয়াস্থ হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির লেবার ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান, বিশেষ অতিথি জাতীয় পার্টির সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি ফেরদৌস আলম ভ‚ইয়া, সদস্য হাজী আবুল খায়ের, সদস্য ওয়াজেদ আলী, সদস্য সাইফুল ইসলাম, সদস্য মনির আহমেদ। আমেরিকায় শ্রমিকদের অবদানের প্রতি সম্মাননা প্রদানের উদ্দেশ্যে প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে উদ্যাপন করা হয়। সেই দিন শ্রমিক আন্দোলনের সূচনা হয়। তারই প্রেক্ষিতে কংগ্রেস ১৮৯৪ সালের এই দিনে ফেডারেল হলিডে ঘোষনা করে। এই ছাড়াও লেবার ডে এর নানাভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রথমত অনেকেই লেবার ডেকে সামারের শেষ দিন মনে করেন। যদিও তা ঠিক নয়। মনে করার করণ লেবার ডেতে সকল সরকারী অফিস, আদালত এবং স্কুল কলেজ বন্ধ থাকে। কারণ স্কুল কলেজ লেবার ডে এর পর স্কুলে যায় এবং সামারের মত কোন পরিকল্পনা করা হয় না। লেবার ডে শ্রমিকের দাবী আদায়ের জন্য জীবন সংগ্রাম করে। রক্ত দিয়ে দাবী আদায় করেন। আজ সাধারণ শ্রমিক সেইভাবে কোন কাজের পারিশ্রমিক পাইতেছে না। মালিক পক্ষ কোন দিনে শ্রমিকের সেই দাবীর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তারা সকলে জানার জন্য অপেক্ষায় আছে। এমন সারা বিশ্বের শ্রমিক হাড়ভাঙ্গা পরিশ্রম করে। মাথার ঘাম পায়ে ফেলে মালিকের কাজ করে থাকেন, আজ বিশ্বের কিছু পুজিবাদীর হাতে সাধারণ শ্রমিক বন্দি আছেন। বাংলাদেশে আজ গার্মেন্টস শ্রমিক, বাড়ী নির্মাণ শ্রমিক, রৌদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে কিন্তু মালিক তাহাদের টাকা পয়সা নিয়ে অনেক কষ্ট দেন। শ্রমিক পেটের ক্ষুধা নিয়ে রাজপথে তাহাদের দাবী আদায়ের জন্য সংগ্রাম করেন। সেই সংগ্রামে সরকারী ক্ষমতাবান মালিক পুলিশ বাহিনী দিয়ে পিঠানো হয়। শ্রমিক আজ সারা বিশ্বে অসহায় জীবন যাপন করেন। আজ জাতীয় শ্রমিক পার্টির এই মিটিং এ থেকে বর্তমান সরকারকে শ্রমিকের পাওয়া পুষিয়ে দিন, শ্রমিক দেশের মেরুদন্ড।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন