https://www.prothomalony.com/
6286
new-york
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৯
নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের সরাসরি তত্ত্বাবধানে তাদের নিযুক্ত প্রশিক্ষক দিয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপি মানসিক স্বাস্থ্য নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড আগস্ট মাসে।
আমাদের প্রতিদিনের জীবনে মানসিক স্বাস্থ্য কতটা জরুরী এবং ব্যক্তিগত জীবনে তার কতটুকু প্রভাব পরে এই ওয়ার্কশপের মাধ্যমে তার খুঁটিনাটি বিষয় সম্মন্ধে অবহিত করা হয়।
.jpg)
উক্ত ওয়ার্কশপে বিভিন্ন পেশার ১২ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন এবং ওয়ার্কয়প শেষে নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় । পরবর্তীতে এই সার্টিফিকেট চাকরী পাওয়ার ক্ষেত্রে একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে বলে অবহিত করা হয়েছে।
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস্ সোবহান জানান প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একজন অবসরপ্রাপ্ত জজ মাইকেল থমাস সার্টিফিকেট বিতরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন “ বর্তমান কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য ডমেস্টিক ভায়োলেন্সে পরিণত হয়েছে এবং ভালো ও সুস্থ থাকতে হলে সমাজের সকলেরই এ বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তিনি ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
.jpg)
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস্ সোবহান তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠান মানবতার কল্যানকর এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তার যাত্রা শুরু। তিনি আরও বলেন ভবিষ্যতে এ প্রতিষ্ঠান কমিউনিটি উন্নয়নের জন্য নানামুখী অনুষ্ঠানের আয়োজন করবে। সবাইকে তিনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করার বিশেষ অনুরোধ জানান। এটি একটি নন প্রফিট অরগেনাইজেশন বলেও জানান তিনি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন