https://www.prothomalony.com/

6273

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের ব্যাকইয়ার্ড পার্টিতে দেখা যাবে অনাহুত অতিথি ড্রোন !

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৩

সামনের সপ্তহান্তে নিউইয়র্কের বাড়ির আঙ্গিনায় যারা পার্টিতে মেতে উঠবেন তাদের আকাশে অজানা অতিথির ঘুরাঘুরি দেখতে পারেন। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লেবার ডে সপ্তাহান্তে নজরদারীর জন্য ড্রোন ব্যবহার করা হবে। যেসব ব্যাকইয়ার্ড পার্টিতে কোলাহল ও জমায়েত বেশী হবে, সেসব এলাকায় পুলিশের নজরদারী ড্রোন পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার কাইয ডাউট্রি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ব্যাক ইয়ার্ডে বড় পার্টি এবং কোলাহলের জন্য কোন ফোন কল পাওয়ার সাথে সাথেই চালকবিহীন যন্ত্রযান ড্রোন প্রেরণ করা হবে।  নিউইয়র্ক পুলিশের এমন ঘোষণায় দ্রুতই প্রতিক্রিয়া শুরু হয়েছে। নাগরিক অধিকার গ্রুপগুলো বলছে, এমন নজরদারীর ফলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হবে। লোকজনের ব্যাক ইয়ার্ডে করা প্রাইভেট পার্টিতে আকাশ থেকে এমন নজরদারীর ফলে ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু থাকছে না বলে অনেকেই এর প্রতিবাদ জানাচ্ছে। নিউইয়র্ক সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছে, সিটির আইনেও এমন সার্ভিল্যান্স ড্রোন পাঠানোর আগে এর বিস্তারিত নাগরিকদের অবহিত করার বিধান রয়েছে।

যুক্তরাষ্ট্রের বড়বড় শহরে নজরদারীর কাজে এরমধ্যেই ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। নিউইয়র্ক সিটির বেড়ে উঠা অপরাধ নিয়ন্ত্রণের জন্য গত বছর জুড়ে ড্রোনের ব্যাপক ব্যবহার করা হয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা মেয়র এরিক অ্যাডামস সিটির অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের ১৪০০ পুলিশ বিভাগ নজরদারীর জন্য ড্রোন ব্যবহার করছে বলে আমেরিকান সিভিল লিবার্টির দেয়া এক তথ্যে জানা গেছে।

গ্রীষ্মের শেষে আমেরিকার সর্বত্র লেবার ডে সপ্তাহান্তটি সরগরম থাকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বছরের শেষ ইন্মুক্ত পার্টতে লোকজন মেতে উঠে। কোন কোন এলাকায় এসব পার্টিতে গুলাগুলি, মারামারির ঘটনাও ঘটে ব্যাপকভাবে। এসবের নজরদারীর জন্যই চালকবিহীন ড্রোন ব্যবহার করা হচ্ছে এখন। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন