https://www.prothomalony.com/

6260

new-york

নিউইয়র্ক

বাংলাদেশিরা আপনার সঙ্গে আছি- আসেফ বারী ‘দ্যা বারী স্টেটে’ মেয়র এডামস, বাংলাদেশিদের ভূয়শী প্রশংসা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৮

নিউইয়র্কের স্বনামধন্য হোম কেয়ার বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী এবং মুনমুন হাসিনা বারীর লং আইল্যান্ডের বাস ভবনে গিয়েছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। মেয়র নির্বাচিত হওয়ার প্রায় দুই বছরের মাথায় প্রথম বারের মতো কোনো বাংলাদেশির বাড়িতে গেলেন সিটি মেয়র। ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ‘দ্যা বারী স্টেটে’ গিয়ে মেয়র নিউইয়র্কে বাংলাদেশিদের উত্থানের ভূয়শী প্রশংসা করেছেন। ‘দ্যা বারী স্টেট’ ঘুরে দেখে তিনি অভিভূত হন। এ সময় মেয়র এরিক এডামসের সম্মানে আয়োজন করা হয় ফা- রেইজিং অনুষ্ঠানের। এতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এরিক এডামস বলেন, আমি যখন মেয়র হিসেবে নিউইয়র্কে দায়িত্ব গ্রহণ করি তখন এই সিটি ছিলো একটি ভঙ্গুর সিটি। কিন্তু দিনে দিনে সেই ভঙ্গুর অবস্থা থেকে আমরা সবাই মিলে এ সিটিকে টেনে তুলতে সক্ষম হয়েছি।



তিনি বলেন, নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশিরা অব্যাহতভাবে সবকিছুতে ভালো করছেন। ব্যবসা-বাণিজ্য, চাকুরি, কৃষ্টি কালচারে তাদের টেনে ধরার সময় নেই, তারা নিজ গুণ, দক্ষতা এবং পরিশ্রমে এগিয়ে যাচ্ছেন এবং নিউইয়র্ক তথা আমেরিকা বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখছেন।

মেয়র বলেন, বর্তমানে নিউইয়র্ক সিটিতে প্রায় সাড়ে ৩ হাজার চাকুরির পদ খালি রয়েছে। এসব পদে বাংলাদেশিরা চাকুরির অনায়াসে সুযোগ নিতে পারেন।

আসেফ বারীর প্রশংসা করে মেয়র বলেন, বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্যের অভাবনীয় সাফল্য দেখাচ্ছেন তা ইতিবাচক এবং অনেক লোকের কর্মস্থান সৃষ্টি করায় তা প্রশংসার দাবীও রাখে। অতীতের মতো আগামীতেও মেয়র এডামস বাংলাদেশিদের সহযোগিতা প্রত্যাশা করেন।



‘দ্যা বারী স্টেট’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসেফ বারী এবং মুনমুন বারী। তারা বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো বাংলাদেশি কোন বাড়িতে মেয়রের আগমণে তারা সম্মানিতবোধ করছেন। একই সঙ্গে তারা নির্বুাচনসহ সব বিষয়ে মেয়রের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে আসেফ বারী ও মুনমুন বারীর তিন সন্তান মুহিব বারী, সাবা বারী ও আদি বারী ছাড়াও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, মেয়র এরিক এডামসের ভাই ব্রায়ান এডামস বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শামসুন নাহার নিম্মি। এছাড়া মঞ্চে ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টর ও ইস্টার্ন ইনভেস্টমেন্টের কর্ণধার নুরুল আজিম।

অনুষ্ঠান শেষে ‘দ্যা বারী স্টেট’ দীর্ঘ সময় ঘুরে দেখেন মেয়র। তিনি অনুষ্ঠানে আগতদের সঙ্গে অন্তরঙ্গভাবে ছবি তুলেন। মেয়র এরিক এডামস আসেফ বারীর অফিস কক্ষে গিয়ে কিছু সময় ব্যয় করেন এবং অটোগ্রাফ দেন। প্রায় ২ ঘণ্টা বাংলাদেশিদের সঙ্গে নির্মল সময়ে কাটিয়ে রাত ১০ টার দিকে ‘দ্যা বারী স্টেট’ ত্যাগ করেন বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের মেয়র এরিক এডামস।

এরিক এডামসের ‘দ্যা বারী স্টেটে’ আগমন নিয়ে উপস্থিত সকলে আসেফ বারী ও মুনমুন বারীর প্রশংসা করেন এবং বলেন ‘আপনাদের সুবাদে’ আমরা মেয়রকে এত কাছে পেয়েছি। অনুষ্ঠান শেষে মেয়র এবং উপস্থিত সকলে নৈশভোজে অংশ নেন। ‘দ্যা বারী স্টেটে’ প্রবেশের সময় লাল গালিচা সংবর্ধনা এবং ফুল দিয়ে মেয়র এরিক এডামসকে স্বাগত জানান আসেফ বারী, মুনমুন হাসিনা বারী, মুহিব বারী, সাবাহ বারী ও আদি বারী। নৈশ ভোজসহ পুরো অনুষ্ঠানে উপস্থিতিকে আন্তরিকতা দিয়ে মুগ্ধ করেন আসেফ বারী ও মুনমুন বারী।



অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছিলেন তারা হলেন, গিয়াস আহমেদ,  সিইও ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার এন্ড চেয়ারম্যান ফোবানা, নুসরাত আহমেদ - চেয়ারম্যান ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার, নুরুল আজিম রিয়েল ইস্টেইট ইনভেস্টিগেটর, কেভিন থমাস স্টেইট সিনেটর ডিস্ট্রিক্ট ৬, তারেক হাসান সিইও গ্লোবাল মাল্টি সার্ভিস, এআরএম রাকিব উদ্দিন প্রেসিডেন্ট এন্ড সিইও স্টপ এন্ড কার, জিয়া খান চেয়ারম্যান স্টান প্রপার্টিস, জুবের চৌধুরী এক্সিকিউটিভ ডিরেক্টর বাটারফ্লাই এসডিসি, প্রিন্স রায়ান ব্যাবসায়ী, জেএফএম রাসেল রিয়েলটর, রকি আলায়ান সিইও স্টার ফার্নিচার, সাইদ হক (সাকিল) ব্যাবসায়ী, মোহাম্মদ আবুল কাশেম সিইও মাদানি ডিস্ট্রিবিউটর, আশরাফুজ্জামান সেক্রেটারী নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, এনামুল হক এনাম এডিটর অর্থকনঠ, মামুন মির্জা রিয়েল এস্টেট ইনভেস্টর, মোহাম্মদ আলী সিদ্দিকী ব্যাবসায়ী, মো. মেহেরুজ্জামান জেফলিন চেয়ারম্যান জেএপি জিন্স, মোহাম্মদ চৌধুরী সিইও ফেমাস ড্রাইভিং স্কুল, মো. মফিজুর রহমান সিইও ব্লু গ্রিন ইন্সুইরেন্স, বার্নি এডামস ও শেরন মেয়র এরিক এডামসের ভাই, দিলিপ চৌহান ডেপুটি কমিশনার মেয়র অফিস ইন্টারন্যাশনাল এফেয়ার্স, মোহাম্মদ আশরাফ ফর্মার চেয়রাম্যান পিএসএনআই, সেরিনা ইউনুস কমিউনিটি অর্গানাইজার অফ ডেমোক্রেটিক পার্টি ফর টাউন অফ হান্টিংটন, এহতেশাম সাইদ, থমাস জয় সাফল্ক কান্ট্রি  পুলিশ ডিপার্টমেন্ট, আহসান হাবিব জোন চেয়ার লায়ন্স ক্লাব ডি২০ আর২ ৩৩ প্রমুখ। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন