https://www.prothomalony.com/

6255

new-york

নিউইয়র্ক

বাংলাদেশি-আমেরিকান শেখ মঈন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন নিউইয়র্ক পুলিশ বাহিনীতে

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৪৩

২৫ আগস্ট শুক্রবার বাংলাদেশি-আমেরিকান শেখ মঈন সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন। শেখ মঈন  নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।  কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়।

এর আগে শেখ মঈন পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে কর্মরত ছিলেন। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর শেখ মঈন বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে তিনি গর্বিত।



শেখ মঈনের জন্ম বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়ায়। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। শেখ মঈনের পিতা শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর একজন সক্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শেখ মঈনের মা মরিয়ম খানম। শাহজাহান শেখ ও মরিয়ম খানম তাদের কনিষ্ঠ ছেলে শেখ মঈনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন