https://www.prothomalony.com/
6216
new-york
২৭ আগস্ট রোববার নিউ ইয়র্কের অদুরে লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা'র উদ্যোগে জাবিয়ানদের প্রবাসে সবচেয়ে বড় মিলনমেলা সকাল সন্ধ্যা চড়ুইভাতির আয়োজন করা হয়। সকাল থেকেই রোদ ঝলমল করছিল সাথে মৃদুমন্দ বাতাস সবুজ বনানীর মাঝে নিউ ইয়র্কের অদুরে ওয়েস্টচেস্টার কাউন্টির এফডিআর স্টেট পার্ক যেন বেলা বাড়ার সাথে সাথে এক টুকরো জাহাঙ্গীরনগরে পরিনত হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট এবং পেনসিলভেনিয়া থেকে সকল জাবিয়ান এসে যোগ দেন এই চড়ুইভাতির মহাযজ্ঞে।
.jpeg)
সকাল সন্ধ্যা চড়ুইভাতির সময় নির্ধারণ করা হয় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা। প্রসঙ্গ যেখানে জাহাঙ্গীরনগর যেখানে কে কার আগে যাবে এই নীতিই চলে আসছে বছরের পর বছর ধরে। তাই সকাল ৯টা থেকেই শুরু হয় জাবিযজ্ঞের। যেটা সম্ভব জাবিয়ানদের নিষ্ঠা এবং একাগ্রতা এবং ভালোবাসার কারণে। অনুকুল আবহাওয়া যেন ষোল কলা পুরন করে দেয়। জাহাঙ্গীরনগর একটি আবেগ, একটি অনুভুতির নাম। এই অনুভূতি যেন শতগুনে বেডে যায় যখন কোন এলামনাইদের মিলনমেলা হয়।
.jpeg)
আয়োজন সফল করতে আয়োজক কমিটি অক্লান্ত শ্রম দিয়েছে। আহবায়ক শামীম আরা বেগম এবং সদস্য সচিব তানজিল মাহমুদ অত্যন্ত দক্ষতার সাথে সব কিছুর সমন্বয় সাধন করেছেন। কাঠের চুলায় খাসির মাংস রান্না দুপুরের খাবারে নতুন মাত্রা যোগ করে। পাপড়ী, শামীম, নবনী ও শাহরিয়ার ইভেন্ট গুলোতে নতুনত্ব এনেছে যা প্রণিধান যোগ্য। তানজিল এবং তৈমুরের সংগীত পরিবেশনা সকলকে আনন্দ দিয়েছে। প্রতিবারের মতো নবনীর আম ভর্তা ছিল অত্যন্ত মজাদায়ক এবং হাবিব টুম্পার তরমুজ ছিল রৌদ্রতপ্ত দুপুরে শান্তির পরশ। সাঝবেলায় টুম্পা, শ্যামলীর চা ছিল ক্লান্তি দুর করার মহৌষধ। নীলান্জনা, শ্যামলীর ঝালমুড়ি বিকালের আড্ডা জমিয়ে তোলে। প্রজন্ম জাবিয়ানদের জন্য বিশেষ আয়োজন প্রজন্ম চত্বর। যা দুই প্রজন্মকে এক সুতোয় বাঁধতে বিশেষ চমক সৃষ্টি করেছে। দিন শেষে প্রানবন্ত লটারী এই আয়োজনকে পূর্নতা প্রদান ও সমাপ্তি ঘোষনা করে। সম্পাদক দুররে মাকনুন নবনী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- আমি জানি কি পরিমান জালিয়েছি সবাইকে, স্পেশালি সমিত দা, পলিন ভাই , লিটু, শামীম আপু , অয়ন, ফয়সাল, পাপ্পু এবং সুব্রত দা এদের বেশি জ্বালিয়েছি, আমি ক্ষমাপ্রার্থী । কিন্তু সত্যি বলি আমাদের এই ছোট ছোট effort গুলোর জন্যই একটা ভাল আয়োজন আমরা উপহার দিতে পেরেছি । সবাই কে অনেক অনেক ধন্যবাদ। সভাপতি শমিত মন্ডল বলেন-
Thank you everyone for making this event successful, team work really works we proved that. জয়তু জাবিয়ান , জয়তু আমাদের বন্ধন । সবার সতস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে এটা কখনোই সম্ভব হতো না । ভাবীদের কিংবা দুলাভাইদের কথা কি আর বলবো ? সাধে কি বলি আমরা জাহাঙ্গীরনগর পরিবার! এই বন্ধন অটুট থাকুক আর আমরা সামনে এভাবেই যেন এগিয়ে যেতে পারি সেই কামনা করি । তারপর ও যে কোন বড় আয়োজনে ছোট খাটো ভুলত্রুটি হয়েই যায় , তার সব দায়ভার আমার একার । ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা এগিয়ে যাবো একসাথে এই কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন