https://www.prothomalony.com/

6168

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে শেবাচিম এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-র বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ ০৩:১৯

১৯ আগস্ট শনিবার নিউইয়র্কের হেকশার পার্কে অনুষ্ঠিত হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক পিকনিক। দিনভর এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল হরেকরকম চমকপ্রদ ইভেন্ট, স্মৃতিচারণ এবং সুস্বাদু খাবার দিয়ে। সাথে ছিল র‍্যাফেল ড্র। এই অনুষ্ঠানে আমেরিকা এবং কানাডা থেকে শেবাচিমের শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবার-পরিজন নিয়ে যোগ দিয়েছেন। আমেরিকার ডালাস, ভার্জিনিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, বস্টন, নিউইয়র্ক সহ কানাডা থেকে তাঁরা যোগ দেন এই দিনভর পিকনিকে। সকালের নাস্তা দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।  সবার জন্য বিভিন্ন আনন্দময় অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছিল এই অনুষ্ঠান। স্থানীয় পার্কেই রান্না করা হয় স্বুস্বাদু কাচ্চি বিরিয়ানি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আফজাল সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান। শেবাচিমের ডাঃ শিউলী রায় সংগীত পরিবেশন করেন। স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এলামনাই এর প্রেসিডেন্ট ডাঃ আজমল ইউসুফ মুকুল, জেনারেল সেক্রেটারি ডাঃ নাজমুল আলম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডাঃ হাসনায়েন বকুল, ডাঃ আনন্দ মালো, ডাঃ খন্দকার আবু তাহের কামাল, ডাঃ হামীম ইবনে কাওছার, ডাঃ হাফসা ইমাম, ডাঃ শাহ গিয়াস উদ্দীন, ডাঃ সাখাওয়াত হোসেন মনজু, ডাঃ শাহাবুদ্দিন শেখ, ডাঃ শিউলী, এবং ডাঃ উজ্জ্বল। এই অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-র নেতৃস্থানীয় চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন, বিশেষ বক্তব্য দেন ডাঃ নাফিসুর রহমান। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে জয়ী এবং র‍্যাফেল ড্রতে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে পেশাগত সফলতার জন্য স্বীকৃতি মেডেলও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে নতুন কমিটির বিষয়ে আলোচনা করা হয় এবং এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আগামী বছর গ্লোবাল রি-ইউনিয়ন আয়োজন নিয়েও আলোচনা করা হয়। প্রবাসে শেবাচিমের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই ভ্রাতৃত্বমূলক বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে এবং আগামীতে আরো বৃহত্তর পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে পোষণ করে দিনভর এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন ডাঃ মুকুল এবং ডাঃ নাজমুল।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন