https://www.prothomalony.com/
6154
new-york
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ ১১:৩২
নিউইয়র্কে সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশনের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২০ আগস্ট রোববার এস্টেরিয়া পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট এমসি এন্ড গভ: কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসীও যোগ দেন। সিলেট এমসি এন্ড গভ: কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় এই বনভোজন। দীর্ঘদিন পর সদস্যরা একত্রিত হওয়ার মেতে ওঠেন নানান আলাপচারিতায়।
দুপুরে সংগঠনের সভাপতি সফিক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজুর পরিচালনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আকমল হেসেন খান। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী। তার পর পরিবেশন করা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ (১৯৭৪-৭৫ শিক্ষাবর্ষ এম সি কলেজ), সাবেক রতন টাটা গ্রুপ ম্যানেজার এবং স্ট্যান্ডার্ড ব্যংকের জিএম সালেহ আহমেদ ফারুকী (১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষ এম সি কলেজ), সংগঠনের সহ সভাপতি আজিমুর রহমান বোরহান, সিনিয়র টাষ্ট্রি এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মুকিত চৌধুরী, ট্রাষ্টি মনজুর চৌধুরী, সাবেক ট্রাষ্টি বেদারুল ইসলাম বাবলা, সাবেক ট্রাষ্টি এম এ সালাম, সাবেক সভাপতি বেলাল উদ্দীন, মাহফুজুর রহমান বারী (বাংলাদেশ জীবন বীমা অফিসের জিএম), সাবেক নির্বাচন কমিশনার মইনুল হক চৌধুরী হেলাল, অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর আমেরিকান এটর্নি ভিলেমার, মিস ভিলেমার এবং অফিস ম্যানেজার নাজিয়া জাহান প্রমুখ।
এটর্নি ভিলেমার তার বক্তব্যে বলেন, দূর্ঘটনায় পতিতদের তিনি আইনি সহায়তা প্রদান এবং সর্বোচ্চ ক্ষতিপুরণ আদায় করে থাকেন। এলামনাই সদস্যদেরকে বিশেষ গুরুত্ব দিবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে এটর্নি ভিলেমার উপস্থিত সবাইকে তার প্রতিষ্ঠানের নাম এবং লগো সম্বলিত টি-শার্ট উপহার দেন।
বর্ণাঢ্য এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিশেনা ইত্যাদি। খেলাধূলায় নারীদের জন্য ছিল মিউজিক্যাল পিলো, ছেলে-মেয়েদের জন্য ছিলো নানা রকমের খেলা। সঙ্গীত পরিবেশন করেন কলেজের সাবেক ছাত্র ফারুক সিদ্দীকি।
র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল নগদ ১০০০ ডলার, দ্বিতীয় পুরস্কার ৬৫” টেলিভিশন, তৃতীয় পুরস্কার আইপ্যঅড সহ মোট ৮টি আকর্ষণীয় পুরস্কার।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত কলেজটির বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বর্ণাঢ্য উৎসবে। অনুষ্ঠানে উপস্থিত এম সি এবং সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অনেকে সদস্য ফর্ম পূরণ করে সংগঠনের সাধারণ সদস্য পদ গ্রহণ করেন।
সংগঠনের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী উপস্থিত সকলকে বনভোজনে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, বনভোজন উপকমিটির আহ্বায়ক মামুনুর রশীদ শিপু, সদস্য আজিমুর রহমান বোরহান, দেওয়ান শাহেদ চৌধুরী, সাখাওয়াত আলী, আর সি টিটু সহ কার্যকরী পরিষদের সকল সদস্যকে তাদের নিষ্ঠা, সততা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বনভোজনকে সফল করে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ পিকনিক আয়োজন সম্ভব হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে সিলেট এমসি এন্ড গভ: কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যার যার অবস্থান থেকে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন এমন সুন্দর আয়োজনের জন্য। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন