https://www.prothomalony.com/

6128

north-america

উত্তর আমেরিকা

সৌদি ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত, বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ ০৯:২৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়া হয়েছে সৌদি আরব ও যুক্তরাজ্যের প্রবাসীদের ভোটার করার। ২১ আগস্ট সোমবার অনুষ্ঠেয় কমিশন সভায় এ খসড়া আইন অনুমোদনের জন্য তোলা হয় এবং কমিশনের অনুমোদন পায়। বাদ পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন করা হয়েছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিষ্পত্তির  বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা বা নীতিমালা কি হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, প্রবাসী নাগরিকদের এনআইডি দেয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ও সৌদি আরবে এটা নিয়ে কাজ শুরু হবে। প্রবাসের দু’টো দেশের কাজ ভোটের আগে হবে। 

তিনি বলেন,  মাঠ পর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করবো।

তিনি আরও বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যে সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন