https://www.prothomalony.com/
18467
north-america
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪০
বাংলাদেশ সোসাইটির নির্বাচন উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকায় পরিচিতি সভা করেছে ‘কুনু-ফিরোজ’ প্যানেল। সোমবার অঙ্গন পার্টি হলে আয়োজিত এ সভায় প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।
এতে বক্তারা বাংলাদেশ সোসাইটির আয়-ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কমিউনিটির কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু বলেন, তিনি কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিতে চান না। কমিউনিটির সেবায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার সহযোগিতা নিয়ে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি।
প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ বাংলাদেশ সোসাইটিকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন। তার অভিযোগ, বর্তমান কমিটি গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এ কারণে সোসাইটির নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সভায় বক্তারা আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন প্যানেলকে সমর্থন জানিয়ে আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে তাদের বিজয়ী করার আহ্বান জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন