https://www.prothomalony.com/

5894

new-york

নিউইয়র্ক

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ ১০:৫২

হেলিকপ্টার দুর্ঘটনায় বাংলাদেশী আমেরিকান মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান (২৪) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। ক্যালিফোর্নিয়ায় ২ আগস্ট বুধবার হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। একটি মেরিন ঘাটিতে এ দুর্ঘটনা ঘটে।

৪ আগস্ট শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে মেহেদী হাসানের নামাজের জানাজা শেষে ইউএস নেভির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার জানায় মেহেদী হাসানকে। নিহত মেরিন ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুংগিপাড়ায়। তাঁর বাবার নাম শেখ জামান। তিনি নিউইয়র্কের জ্যামাইকায় পরিবারসহ বাস করতেন। মাত্র ৩ বছর বয়সে মেহেদী হাসান বাবা মা'র সাথে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন বলে জানা যায়। মেহেদী হাসানের অকাল মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন