https://www.prothomalony.com/

5893

new-york

নিউইয়র্ক

বাড়ছে সিটির পাবলিক রেস্টরুম

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ ১০:৪১

নিউইয়র্ক সিটিতে যেকোন পর্যটক এসে প্রথম যে সমস্যায় পড়েন, তা হচ্ছে পাবলিক টয়লেট বা রেস্টরুমের অপ্রতুলতা। বাধ্য হয়ে ম্যাকডোনাল্ড সহ ফার্স্টফুডের দোকানে ঢু মারতে হয়। এমন দোকানগুলো আবার ক্রেতা ছাড়া টয়লেট ব্যবহার করতে দেয় না অনেক ক্ষেত্রেই। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশনে পাবলিক টয়লেট অপ্রতুল থাকার কারণে শুধু পর্যটকই নয় প্রতিদিনের নিউইয়র্কারকে পোহাতে হয় ভোগান্তি। এর অবসানে সিটি কাউন্সিলে আইন প্রস্তাব উপস্থাপন করেছেন ব্রুকলিন থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান সিন্ডি নার্স। প্রস্তাবটি গৃহীত হলে সিটি এলাকায় নতুন করে রেস্টরুম নির্মান করা হবে সর্বত্র।

বর্তমানে ১১০০ রেস্টরুমের তুলনায় ৩১০০ রেস্টরুম নির্মানের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবক সিন্ডি নার্স জানিয়েছেন, রেস্টরুম নির্মানের পর এপস চালু করবেন। এপসের মাধ্যমে সিটির পাবলিক টয়লেট বা রেস্টরুমের সন্ধান যাতে সহজেই পাওয়া যায় , তার ব্যবস্থা করা হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন