https://www.prothomalony.com/
5878
new-york
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ ০৩:০০
দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকার উদ্যোগে ঢাকার পূর্বাচলের সন্নিকটে ৩০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সমবায়ী হাসপাতাল ডিভাইন মার্সী হাসপাতালের অগ্রগতি সম্পর্কিত মত বিনিময় সভা ৩০ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গ্লোডেন এইজ লাক্সারি হলে অনুষ্ঠিত হয়েছে। এই মত বিনিময় সভা সঞ্চালনা করেন ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের প্রেসিডেন্ট সুখেন গমেজ।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন সভাপতি এবং হাসপাতাল নির্মাণ কমিটির আহ্বায়ক বাবু মার্কুস গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের নির্মান, বিভিন্ন অগ্রগতি সম্পর্কে বাবু মার্কুস গমেজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
.jpeg)
নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেকটিকাটের সমবায়ী নেতৃবৃন্দ, সমাজসেবক, নার্স, সাংবাদিকসহ শ্রেণী পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, সেবা কাজে ও মানব কল্যাণে দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড'র এটি একটি মহৎ উদ্যোগ, যা অনেককে অনুপ্রাণিত করবে। সভায় মিডিয়া ব্যাক্তিত্বের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর, সাংবাদিক শুভ রয়, আব্দুল হামিদ, এক্টিভিস্ট স্বীকৃতি বড়ুয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব নিউইয়র্ক-নিউজার্সি'র প্রেসিডেন্ট জেমস কোড়াইয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব কানেকটিকাটের প্রাক্তন সভাপতি হেমন্ত পালমা, আমেরিকা বাংলা ক্লাবের প্রেসিডেন্ট মানিক ফলিয়া, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের প্রেসিডেন্ট কেলভিন মন্ডল, সাপ্তাহিক প্রবাস পত্রিকার স্টাফ রিপোর্টার স্যামুয়েল এস. পিনেরু, ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিস রূপস গমেজ, সেক্রেটারি কর্নেলিয়াস জেসি ডি'রোজারিও, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নারী কমিটির যুগ্ম-আহ্বায়ক মার্সিয়া মিলি গমেজ, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান এসোসিয়েশনের সাবেক সহসভাপতি প্যাট্রিক রোজারিও, সোর্স এন্ড সলুশনের প্রাক্তন সভাপতি ডেরিক পিনেরুসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লুথারিয়ান চার্চের যোসেফ হাওলাদারের সার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সূচনা বক্তব্য রাখেন হেমন্ত পালমা। বাবু মার্কুস গমেজ ভিডিও এবং গ্রাফিক্সের মাধ্যমে হাসপাতালের বৃত্তান্ত বর্ণনা করেন। হাসপাতাল সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন এবং আগামী ভবিষ্যতে করুনীয় ক্ষুদ্র সংখ্যায় ভাগ করে ব্যাখ্যা করেন।
পর্যায়ক্রমে হাসপাতালকে মেডিকেল কলেজের রূপদান এবং হাসপাতাল চালুর সাথে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। ভারতের বিখ্যাত ফাদার মূলার চ্যারিটেবল হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের অবকাঠামো এবং প্রশাসনিক কাঠামো বিন্যাস করা হয়েছে। ডিভাইন মার্সী হাসপাতালের চালু হলে কম খরচে ভারতের বিখ্যাত হাসপাতালের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। সমবায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসাপাতালে সমবায়ী সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্যামুয়েল পিনেরু, ডেনিস রোজারিও, অমল ফিলিপ রোজারিও, রুমেল মার্ক গমেজ, সিলভেস্টার দুলাল গমেজ, জেমস নির্মল সরকার, শিশির গমেজ, লিনুস টলেন্টিনু, এন্ড্রু বুলবুল গমেজ, চন্দ্রা কোড়াইয়া, রেভারেন্ড মাবুদ চৌধুরীসহ উপস্থিত সদস্যবৃন্দ। সকলেই হাসপাতালের সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার, স্পেশালাইজড চিকিৎসক নিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বিনিয়োগের নিশ্চিয়তা প্রদান, আমেরিকাতে ঢাকা ক্রেডিটের কার্যক্রম পরিচালনাসহ নানা সুপারিশ সমূহ তুলে ধরেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন