https://www.prothomalony.com/

5864

new-york

নিউইয়র্ক

আটলান্টিকের মোহনায় জোছনা উৎসব

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ ০৬:০০

নিউইয়র্কে বাংলাদেশিরা মেতে উঠেছিলেন সমুদ্র পাড়ের জোছনা উৎসবে। প্রথমবারের মতো এমন একটি উৎসবের আয়োজন করে রবীন্দ্র উৎসব ও লালন উৎসব কমিটি। ৩১ জুলাই সোমবার আটলান্টিক মোহনার রকওয়ে বিচে এই জোছনা উৎসবের আয়োজনে যুক্ত হয়েছিলেন বিপুল সংখ্যক লোকজন। ভর পূর্নিমায় তারা সমুদ্র সৈকতে জড়ো হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। জোছনা উৎসবটি উৎসর্গ করা হয় বাংলা সাহিত্যের নন্দিত লেখক ও কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে।

ছিমছাম গোছানো, পরিপাটি ও শৈল্পিক আয়োজনে বক্তৃতার বাহুল্য ছিল না। উৎসবের উদ্বোধন হয়েছে ঢোলক নজরুল ইসলামের ঢোলের বাদ্যে। এরপর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম গান শুরু করেন। তিনিই উৎসবের প্রধান উপদেষ্টা। এরপরই সেতার শিল্পী মোর্শেদ খান অপু ও প্রখ্যাত তবলাবাদক তপন মোদকের যুগলবন্দি পরিবেশনা উপভোগ করেন সবাই।

নীলা ড্যান্স অ্যাকাডেমির খুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। উৎসবে গিটার বাজিয়ে শোনান রেহানা মতলুব, কবি বেনজির শিকদারের লেখা পুঁথি পাঠ করেন আনোয়ারুল হক লাভলু, কবিতা আবৃত্তি করেন গোপন সাহা সহ কয়েকজন। এ সময় ভরা পূর্ণিমার গল্প শোনান চিত্রশিল্পী সৈয়দ আজিজুর রহমান তারিফ। দর্শনার্থীদের তরমুজ, পানীয়, ঝালমুড়ি-চানাচুরসহ বৈকালিক খাবার পরিবেশন করেন শায়লা আফতাব। সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, মরিয়ম মারিয়া, রবিন খান, মাহরুফা তৃণা, কানিজ দীপ্তি, সানজানা তাসমীন, সাগ্নিক মজুমদার এবং তুর্য ও আহনাফের সংগীত দল রেন্ডম তালবাহানা। কোরিওগ্রাফি করেন শান্তনু সাজ্জাদ ও সানজানা তাসমীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসবের প্রধান উপদেষ্টা তাজুল ইমাম, উপদেষ্টা শিতাংশু গুহ, নূরুল আমিন বাবু, আহ্বায়ক স্বীকৃতি বড়ুয়া, আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, জ্যামাইকা সেলিম বিরিয়ানীর স্বত্ত্বাধিকারী আমজাদ হোসেন সেলিম এবং ঢাকা থেকে আগত খ্রিস্টান সম্প্রদায়ের নেতা ডিভাইন মার্সি হাসপাতাল নির্মাণ কমিটির আহ্বায়ক বাবু মার্কস গোমেজ। উৎসবে রোমান্টিক জুটি বাছাইয়ে গেম শো সঞ্চালনা করেন নাট্যাভিনেতা খাইরুল ইমলাম পাখি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুন্নাহার নিম্মি, শুভ রায়, সাদিয়া খন্দকার, স্বাধীন মজুমদার ও মিহির চৌধুরী। জোছনা উৎসবে আগত দর্শনার্থীরা সৈকতের বালিতে লণ্ঠন হাতে সবাই গোল হয়ে বসে গান ও আড্ডায় মাতেন। ব্যাতিক্রমি আনুষ্ঠানিকতায় নিউইয়র্কের বাংলাদেশি জনসমাজ আটলান্টিক পাড়ের নির্মল আবহাওয়ায় ভোর পূর্নিমা উপভোগ করেন। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন