https://www.prothomalony.com/
5826
north-america
উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি এগিয়ে নেয়ার পথিকৃৎ সংগঠন বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা। সংগঠনটি বর্ণাট্য আয়োজনে ৩০ বছর পূর্তি উৎসব করেছে। ২৯ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হয় চারদিনের উৎসব। নিউইয়র্কের জ্যাম্যাইকা আর্ট সেন্টারে উৎসবের উদ্বোধন করেন বিপা’র প্রথম পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান। বিপা’র ৩০ বছর উপলক্ষ্যে আয়োজিত এই উৎসবের প্রথম দিনই নাচ-গান আর ঢাক-ঢোলের গগন বিদারী আওয়াজে মুখরিত হয়ে উঠে উৎসব স্থল।
মুল উদ্বোধনী অনুষ্ঠানে শুরুর আগে বাংলা সংবাদমাধ্যমের লোকজনের সাথে মতবিনিময় করেন সংগঠনের কর্মকর্তারা। হলের সমানে নির্মিত মঞ্চে সন্ধ্যায় ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন বিপা’র প্রথম পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান। উড়ানো হয় নানা রঙের বেলুন। এরপর আমন্ত্রিত অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামকে সাথে নিয়ে কেক কাটেন উদ্বোধক আওলাদ হোসেন খান। উৎসবের উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সঙ্গীত, নৃত্য, ছোটদের কবিতা আবৃত্তি, আলাপন প্রভৃতি। প্রবীর সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর উপস্থাপনায় আলাপন-এ অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, বিপার সেলিমা আশরাফ, এ্যানি ফেরদৌস, নিলোফার জাহান ও মাহবুবুল হক। আলাপানে বিপার প্রতিষ্ঠা, এগিয়ে চলার ইতিহাস- এসব নিয়ে তারা কথা বলেন। অনুষ্ঠানে বিপার কর্মকর্তা, নতুন-পুরাতন শিক্ষার্থী, অভিভাব আর অতিথিদেও উপস্থিস্থিতে উৎসব অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিপার ৩০ বছর পূতি উৎসব অনুষ্ঠানের প্রশংসা আর সফলতা কামনা করেন প্রবাসীরা।

প্রবাসে বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতির বিকাশে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিপা হাটি হাটি পা পা করে ৩০ বছরে পদার্পণ করেছে। নিউইয়র্কের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান হিসেবে বিপা এই ৩০ বছরে বিন্দু থেকে সাগরে পরিণত হয়েছে- এমন অভিমত সুধিজনদের।
নিউইয়র্কে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি ধারণ করার একটি সংগঠিত প্লাটফর্ম গড়ে তুলেছে বিপা। বাংলাদেশি জনসমাজের বহু সংগঠন নেতৃত্ব নিয়ে কলহে পড়লেও বিপা তাদের ঐক্য ধরে রাখতে পেরেছে। একদল নিবেদিত নারী সংগঠক এ সংগঠনের প্রাণ হয়ে উঠেছেন। অনেক বৈরী বাস্তবতায়ও তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিপার বর্ণাট্য ৩০ বছর পূর্তি উপলক্ষে নৃত্য পরিবেশনের জন্য ঢাকা থেকে জগ দিয়েছেন নৃত্যশিল্পী মৌলি এবং ইমরান। জুয়েইরিয়াহ মৌলি ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) হিসেবে কর্মরত। ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত। মৌলি এবং ইমরান এরআগে ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফান্স এবং সুইজারল্যান্ডের বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোয় বিপা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলি এবং ইমরান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন