https://www.prothomalony.com/

5810

north-america

উত্তর আমেরিকা

৬ আগষ্ট বিসিএ'র বার্ষিক বনভোজন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ ০১:২১

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইনক(বিসিএ) বার্ষিক বনভোজনের আয়োজন করেছে। ৬ আগষ্ট রোববার মেরিল্যান্ডের স্যান্ডি পয়েন্ট স্টেস্ট পার্কে দিনব্যাপী আয়োজনে থাকছে নানান অনুষ্ঠানমালা। 

বিসিএ'র প্রেসিডেন্ট শ্যামল ডি'কস্তা জানান, দিনব্যাপী বনভোজনে নানা পদের বাংলা খাবারের পাশাপাশি থাকবে শিশু-কিশোর ও সব বয়সের অতিথিদের জন্য থাকছে বয়সভিত্তিক খেলাধুলা। খেলাধুলা কমিটির আহ্বায়ক চৈতি লিমা কোড়াইয়া জানান, এবারের খেলাধুলার বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেই সাথে থাকছে লটারী ড্র। সহ সাধারণ সম্পাদক বিভাস ফ্রান্সিস রোজারিও জানান, বনভোজনে যে কেউ অংশ নিতে পারবে। এইজন্য পাঁচ বছরের উপরে সবাইকে ১২ ডলারের বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে। সেই সাথে বিসিএ'র সদস্য হতে আগ্রহীদের জন্য থাকবে সদস্যপদ সগ্রহ বুথ। ৫ ডলারের বিনিময়ে সদস্য ফরম সগ্রহ করা যাবে। বিভাস আরও জানান, লটারিতে থাকছে গোল্ডেন ও সিলভার পুরস্কার। গোল্ডেন পুরস্কার ওয়াশিংটন-কানকুন ওয়াশিংটন ও সিলভার পুরস্কার ওয়াশিংটন-লাস ভেগাস-ওয়াশিংটন। গোল্ডেন ও সিলভার পুরস্কারের স্পন্সর ডেনিম টমাস রোজারিও, শরীফ আহমেদ ও তৌফিক মতিন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন