https://www.prothomalony.com/

5792

north-america

উত্তর আমেরিকা

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের চড়ুইভাতি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ ০৯:০৭

২৩ জুলাই রোববার লংআইলেন্ডের হেকসার স্টেট পার্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বার্ষিক চড়ুইভাতি অনুষ্টিত হয়। নিউইয়র্ক সহ ট্রাই ষ্টেটে বসবারত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ও অভিবাসী বাংলাদেশী সহ অন্য জেলার বাসিন্দারাও এতে অংশ নেন।

সংগঠনের ট্রাস্টিবোর্ডের সদস্য আব্দুল আওয়াল সিদ্দিকী, হেলাল উদ্দিন আহমেদ, হাবিব রহমান হারুন, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, জাইদুল কবির খাঁন সারোয়ার, পৃষ্ঠপোষক হক মেডিকেলের ডা.সায়েরা হক, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, তারক পন্ডিত, মো. শহীদুল হাসান, আনোয়ার উদ্দিন খান, কার্যকরী কমিটির সভাপতি মো.আব্দুর রাজ্জাক, সহ সভাপতি হাবিবুর রহমান কামাল, আলী আহসান আকন্দ শামীম, হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তানভীর রায়হান মিঠু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কবীর, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম রায়হান, মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো. আব্দুল খালেক, মো. মনিরুজ্জামান, রাফিউল করিম খাঁন সাজ্জাদ, জাবির হোসেন তাকবীর, মো. এমদাদুল হক, মো. সায়েদুল্লাহ, দুলাল বিল্লাহ, চড়ুইভাতি আয়োজক কমিটির আহবায়ক মুহিবুর রশিদ সুজন ও সদস্য সচিব ফয়সাল খান অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।

চড়ুইভাতির সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন তারক পন্ডিত, ইমরুল হাসান ফেরদৌস, মো. আব্দুল আলীম, লুনা বেগম নিরু। ক্রীড়া পরিচালনায় ছিলেন শহিদুল হাসান, মো. এনামুল হক, জাহাঙ্গীর জামিল দিপু, গোলাম হায়দার শামীম, মো. আছির উদ্দিন, মো. বদরুল ইসলাম, শামীম হোসাইন, রাজন দাস ও উষা দেবী।

সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও রাফল ড্র। র‍্যাফেল ড্রতে তিন সেট স্বর্ণালংকার সহ দশটি আকর্ষণীয় পুরস্কার ছিল। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চড়ুইভাতি অনুষ্ঠান শেষ হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন