https://www.prothomalony.com/

5762

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ ১০:০৪

সংবিধানের বাইরে একচুলও আওয়ামী লীগ যাবে না। শেখ হাসিনার প্রেসক্রিপশনেই বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দেবে।

২২ জুলাই শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এই শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। পরিচালনায় ছিলেন হাজি এনাম, মহিউদ্দীন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আজাদ, নিজাম চৌধুরী,মজিবুর রহমান মিয়া, কৃষিবিদ আশরাফুজ্জামান,ডা. মাসুদুল হাসান,শরীফ কামরুল হীরা,শাহানারা রহমান,শাহিন আজমল হোসেন,আব্দুর রহিম বাদশা,গোলাম কিবরিয়া,সাখাওয়াত বিশ্বাস,জাসদ নেতা নুরে আলম জিকু,মুিক্তযোদ্ধা মকবুল তালুকদার,লায়ন্স হাসান জিলানী,শিবলী সাদিক,মমতাজ শাহানাজ,আজিজুল হক খোকন,মুক্তযোদ্ধা মুজাহিদুল ইসলাম,রহিমুজ্জামান সুমন,জিয়াউল হক জিয়াদ,হুমায়ুন আহমেদ চৌধুরী,সুবল দেবনাথ,জুয়েল আহমদ.দুরুদ মিয়া রনেল, খোরশেদ খোন্দকার,হেলাল মিয়া ও ওয়াহিদুজ্জামান লিটন প্রমুখ।



সভায় বক্তারা বলেন, সম্প্রতি জ্যাকসন হাইটসে নারায়নগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম উসমানের সাথে তারেক রহমানের ভাড়াটিয়া বেয়াদপরা অসদাচরণ করেছে। এর তীব্র নিন্দা জানিয়ে তারা বলেছেন, আগামীতে এ ধরনের কর্মকান্ড তারা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

সভার শুরুতে সভাপতি ড.সিদ্দিকুর রহমান বলেন, এ সমাবেশ বাংলাদেশে শান্তি ও উন্নয়নের সাথে সংহতির সমাবেশ। কাউকে আক্রমন নয়। কোন দলের প্রতি বিষোদাগার নয়। আমরা প্রবাস থেকে শুধু আহবান জানাবো দেশে অবশ্যই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে। ক্ষমতায় বসানোর অধিকার ১৭ কোটি জনগনের। দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে তিনি উল্লেখ করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন