https://www.prothomalony.com/
5695
north-america
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ ০৭:৩৬
আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মিজানুর রহমান রোটারি ক্লাব অফ হিক্সভিল সাউথ(আরসিএইচএস) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২৪ জুন জামজমকপূর্ন ইনস্টলেশন ও অ্যাওয়ার্ডস গালা অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের দ্য মেট্রোপলিটান রেস্টুরেন্টে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারী কর্মকর্তা ও ডেপুটি কনসাল জেনারেল সহ রোটারি ক্লাবের রিজিওনাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রকাশিত জার্নালে নিউয়র্কের গভর্নর ক্যাথি হুগুল ও বাংলাদেশ কনসাল জেনারেল অফ নিউয়র্ক, ড. মো: মনিরুল ইসলাম সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা বাণী ছাপা হয়।
পেশাগতভাবে মিজানুর রহমান দীর্ঘ ২৭ বছর ধরে ফাইনান্সিয়াল এডভাইজর হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে অনার্স সহ বি.এস. ও এম.এস. ডিগ্রি লাভ করেন। এরপর ব্লুমবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ. ডিগ্রি অর্জন করেন।পেশাগত কৃতিত্বের জন্য অনেকগুলো ইন্ডাস্ট্রি-অ্যাওয়ার্ড লাভ করেছেন। এর মধ্যে রয়েছে এম.ডি.আর.টি. এবং এন.এ.আই.এফ.এ. পুরস্কার। তিনি তার কর্মজীবনের শুরুতে বাংলাদেশে থাকাকালীন ইউ.এস. এইডস-এর একটি সংঘঠন কেয়ার-ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন সাব-অফিসে ফাইন্যান্স ও এডমিনিস্ট্রেশনের রক্ষণবেক্ষনের দায়িত্বে প্রজেক্ট সাপোর্ট ম্যানেজার পদে কাজ করেছেন।
মিজানুর রহমান আর.সি.এইচ.এস.-এর (RCHS) প্রেসিডেন্ট হওয়ার আগে প্রেসিডেন্ট-ইলেক্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্লাব সেক্রেটারি এবং মিডিয়া ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ক্লাবের বিভিন্ন প্রকল্পের জন্য প্রজেক্ট চেয়ার হিসেবে কাজ করেছেন ষ তিনি রোটারি ইন্টারন্যাশনালের পল হ্যারিস অ্যাওয়ার্ড পেয়েছেন।
২৪শে জুনের সেই অনুষ্ঠানটি ছিল ক্লাবের চতুর্দ্দশ প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির শপথ গ্রহন উপলক্ষ্যে। নতুন প্রেসিডেন্টে হিসেবে মিজানুর রহমান শপথ গ্রহণ করেন এবং বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে রোটারির প্রথা অনুযায়ী ‘গ্যাভেল’ গ্রহণ করেন। শপথ ও দায়িত্ত্ব গ্রহণের পর তিনি তার শুভেচ্ছা বাণী দেন। তিনি বলেন, আজ আমার ওপর যে দায়িত্ত্ব প্রদান করা হলো, তা আমি পালন করব অত্যন্ত আন্তরিকতার সাথে। তিনি বলেন রোটারি ক্লাব অফ হিক্সভিল সাউথের সাথে জড়িত থেকে দীর্ঘদিন মানুষের সেবায় হাত বাড়িয়ে দিয়েছি।
অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন বাংলাদেশী আমেরিকান একজন স্বনামধন্য সমাজহিতৌষী ব্যক্তি, জনাব সৈয়দ জাকি হোসেন। তার বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে বর্তমানে ১.৪ মিলিয়ন বা ১৪ লক্ষ্য রোটারিয়ান রয়েছে। ১৯০৫ সালের যাত্রা শুরু করে একশ আঠারো বছরে তাদের যে অবদান তার কোনো তুলনা নেই। সৈয়দ জাকি বলেন, রোটারির এন্ডাওমেন্ট ফান্ডে এখন ৬০০ মিলিয়ন ডলারের বেশী অর্থ জমা আছে। তিনি বলেন, আমার কাছে সুন্দর জীবনের অর্থ হলো, আমি আর্থিকভাবে যে সফলতা অর্জন করেছি, এবং যে জীবন যাপন করছি, তা অন্যদের সাথে শেয়ার করতে পারা। অন্যের সাথে শেয়ার করলে কাউর জীবনের হ্যাপিনেস কমে যায়না, বরং বাড়ে। তিনি বলেন, একজন মানুষ সবকিছু করতে পারে না, কিন্তু যতটুকুন করতে পারে, সেটুকু করাটাই যথেষ্ট। আমি মনে করি মানুষের সেবা করার কোনো পরিমাপ করা ঠিক না।
বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট রিজওয়ান কোরেশী। তারপর ছিল সম্মাননার পর্ব। আজীবন সম্মাননা জানানো হয় সৈয়দ জাকি হোসেনকে তার অসাধারণ কমিউনিটি সার্ভিস ও মানবসেবার জন্য। এছাড়াও ওয়াল অফ ফেম অ্যাওয়ার্ড দেয়া হয় নীলিমা মদনকে। ভিএস দেব শর্মা অ্যাওয়ার্ড প্রদান করা হয় রেখা গুপ্তাকে। ওপর লাইফটাইম অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় আর্জেন ভাতিজাকে তার দীর্ঘতম সেবাকাজের জন্য। বানছি শাহ অ্যাওয়ার্ড দেয়া হয় আহমেদ খান তারিনকে কোন একটি প্রকল্পে সর্বোচ্চ পরিমান টাকা অনুদানের জন্য এবং সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া জয় অনু গুলাটিকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন