https://www.prothomalony.com/

5670

north-america

উত্তর আমেরিকা

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল উদযাপন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ ০২:০৫

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের সফল রাষ্টনায়ক প্রয়াত সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ১৪ জুলাই  জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বাদ মাগরিব বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল , সহিদুর রহমান প্রাক্তন সাংসদ, আব্দুন নূর সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । বিপুল সংখ্যক মুসল্লি সহ জাতীয পার্টির নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন । জাতীয় পার্টির নেত্রীবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সবির লস্কর সহ সভাপতি ,এস এম ইকবাল সহ সভাপতি , কোষাধক্ষ্য আবুল কাসেম চৌধুরী, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা , কৃষি বিষয়ক সম্পাদক এন এস এন রুবেল , ডারাব ইউ জুলহাস, হেলাল উদ্দিন প্রমুখ।

জ্যাকসন হাইটস্ ইসলামিক সেন্টারের খতিব ঈমাম মোহাম্মদ আব্দুস সাদিক পল্লীবন্ধু মরহুম এইচ এম এরশাদ এর ইসলাম সহ বিভিন্ন ধর্মের প্রতি যোগান্তকারী পদক্ষেপের প্রশংসা করেন এবং দোয়া পরিচালনা করেন । ঈমাম মোহাম্মদ আব্দুস সাদিক তার দোয়ায় বলেন মহান  রাব্বুল আল আমীন যেনো প্রয়াত রাষ্টপতি এইচ এরশাদকে জান্নাতের সর্বোচ্চ স্হান দান করেন এবং বাংলাদেশের সূখ শান্তি কামনা করা হয় ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্হিত মুসল্লীদেরকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তবারক বিতরন করা হয় ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন