https://www.prothomalony.com/
5642
north-america
জ্যাকসন হাইটসে অবস্থিত "ভিরাসাত" ক্লথিং স্টোরে স্বল্প পরিসরে জমজমাট শাড়ি প্রদর্শনী করে লিয়া ফ্যাসন; যা বিপুল সংখ্যক মানুষকে আকৃষ্ট করে। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
লিয়া ফ্যাশন এর স্বত্বাধিকারী লিয়া খান সুদূর ফ্লোরিডা থেকে নিউইয়র্ক এসেছেন এই প্রদর্শনী করতে। লিয়া ফ্যাশন ইতিমধ্যেই নিউইয়র্কে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয়তার মূলে রয়েছে লিয়া খানের ব্যবসায়িক সচেতনতা । তিনি যতটা ব্যাবসায়ী তারচেয়ে বেশি আন্তরিক কাস্টমার কেয়ারে। তার শাড়ি কিনে কখনো কাস্টমারকে হতাশ হতে হয়নি। লিয়া খান বলেন 'আমি যখন শাড়ি অর্ডার করি, তখন মনে করি এই শাড়িটা আমার নিজের। তাই কখনো খারাপ শাড়ি আমার কাস্টমারের কাছে যায়না।'
উনি আরো বলেন "সব সময়ই সবচেয়ে ভালো কোয়ালিটি এবং সর্বাধুনিক ডিজাইনের শাড়ি আমার সংগ্রহে থাকে। কাস্টমারের পছন্দকে অগ্রাধিকার দিয়ে আমি শাড়ির বিজনেস করি"।
লিয়া খানের কথার প্রতিফলন দেখতে পাওয়া যায় তার প্রদর্শনীতে গিয়ে। আমেরিকার স্বাধীনতা দিবসের নানা ধরনের অনুষ্ঠান ফেলে মহিলা এবং পুরুষদের ভিড় করতে দেখা যায় প্রদর্শনীতে। দুপুর ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত নারী ও পুরুষের ভিড়ে চমৎকার সব শাড়ি বিক্রি হয় প্রদর্শনীতে।

কান্ঞীভরম, গাদোয়াল, কাতান, সিল্ক ,তান্তুজ ও মসলিন সহ নানা ধরনের শাড়ি এ প্রদর্শনীতে বিক্রি হয়।
এ প্রদর্শনীতে প্রথম আলোর সদস্যদের ও অংশগ্রহণ করতে দেখা যায়।
পেশাগতভাবে লিয়া খান একজন রেজিস্টার নার্স হলেও ২০০৯ সালে নার্সিং পেশা ছেড়ে দিয়ে শুরু করেন "লিয়া ফ্যাশন "নামক ব্যবসা। তার সংগ্রহে থাকে নানা ধরনের শাড়ি এবং গহনা। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইভেন্ট গুলোতে সফলতার সাথে যোগদান করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন