https://www.prothomalony.com/
5588
north-america
নিজ উদ্যোগে করি নামে সামাজিক সংগঠনের উদ্যোগে মৌলভীবাজার জেলার শমসেরনগর হাসপাতাল নির্মান ও পরিচালনা ব্যয় সংগ্রহ অভিযান অনুষ্ঠান ৯ জুলাই রোববার বেলা ২ টায় এস্ট্রোরিয়ার এক রেস্তোরায় নিউইয়র্কের বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। দি অপটিমিষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুজ্জামান চৌধুরী( রানা ভাই) এর সভাপতিত্বে এবং জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সাধারন সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রানা চৌধুরী, অধ্যক্ষ সাইফুর রহমান, শিল্পী সেলিম চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সমাজ সেবক শওকত আলী এবং ব্রাকের প্রাক্তন পরিচালক ফারুক আহমদ ও লেখক ইশতিয়াক রুপু সহ অন্যান্যরা।
প্রধান অতিথি ফারুক আহমদ তার বক্তব্যে বিশ্বের বিভিন্ন জনবহুল দেশে স্থাপিত হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা বর্ননা করে হাসপাতাল নির্মান ও পরিচালনায় মূল্যবান দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত অধিকাংশ সমাজসেবীগন আজীবন সদস্য পদ গ্রহনের মাধ্যমে হাসপাতাল তহবিল বড় অংকের আর্থিক সহায়তা প্রদানের জোর অঙ্গীকার করেন এবং তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য ভুমিকা রাখেন।উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, আলম উদ্দিন,মোহাম্মদ ইকবাল, দেওয়ান শাহেদ চৌধুরী, আলী মোহাম্মদ আসিক, সৈয়দ এম রহমান, ফকু চৌধুরী, ইকবাল হেলাল, মোহাম্মদ শাহ চৌধুরী, ময়নু জামান চৌধুরী, মোহাম্মদ শাহজামান, এফ মেসবাউজ্জামান, শাহ মাহবুব, আহমেদুর রহমান( তিফিল), মোহাম্মদ ওয়াদুদ, তুহিন চৌধুরী, জুলকার হায়দর , মামুনুর রশীদ শিপু,৷ এ কে এম আশরাফ উদ্দিন, ময়নুর চৌধুরী জগলু এবং শাহাব চৌধুরী প্রমুখ। তহবিল সংগ্রহ অনুষ্টানের সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস সেবা বঞ্চিত জনতার প্রকৃত সেবা দানের ব্রত নিয়ে যারা এই মহৎ উদ্যোগে অংশ নিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং উপস্থিত অতিথিদের নৈশ্য ভোজে আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন