https://www.prothomalony.com/

5570

north-america

উত্তর আমেরিকা

অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের অধিকার ও সুযোগ দেয়-ADA

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৭:৫৮

অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের নিউ ইয়র্ক স্টেট ক্যারিয়ার সেন্টার এবং অন্যান্য NYSDOL(The New York State Department of Labor) অবস্থানে পরিষেবাগুলি ব্যবহার করতে 'রিজনেবল একোমোডেশন' এর  জন্য অনুরোধ করতেপারেন। 

ADA-আমেরিকানস উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাক্ট এর অধীনে রিজনেবল একোমোডেশন প্রদান করা হয়। রিজনেবল একোমোডেশন হলো একটি চাকরি, কাজের পরিবেশ, নীতি বা পদ্ধতিতে একটি পরিবর্তন যা একজন কোনো যোগ্য আবেদনকারীবা কর্মচারীকে প্রয়েজনীয় প্রোগ্রাম, কার্যকলাপ, পরিষেবা বা সুবিধাগুলি অ্যাক্সেস করতে সক্ষম করে। যদি কোনো কর্মচারি কাজকরতে গিয়ে শারীরিক সঙ্কটের সম্মূখীন হোন এবং তার পর্যাপ্ত মেডিক্যাল রেকর্ড থেকে থাকে, তবে উক্ত ব্যক্তিকে বাড়তি সুবিধা দিয়ে কাজে নিয়োগ রাখতে রিজনেবল একোমোডেশন প্রদান করা হবে। 

রিজনেবল একোমোডেশন থাকার ব্যবস্থা একজন প্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তিকে একটি আবেদন বা সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এবং প্রয়োজনীয় কাজের কার্য সম্পাদন করতে সাহায্য করে। ADA এটাও নিশ্চিত করে যে, একজন অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তির জন্য একজন স্বাভাবিক ব্যক্তির মতই একই অধিকার এবং সুযোগ-সুবিধা রয়েছে। 

রিজনেবল একোমোডেশন কাজের মান পরিবর্তন করে না বা কাজ কমিয়ে দেয় না বরং একজন ‌ক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তির কাজ সম্পাদন করতে বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে সীমাবদ্ধতাগুলি হ্রাস বা দূর করার চেষ্টা করে। 

অক্ষমতা শব্দটির অর্থ হল-শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যা একজন ব্যক্তির জীবনের এক বা একাধিক প্রধান ক্রিয়াকলাপকে উল্লেখযোগ্যভাবে সীমিত করে তোলে। যেমন: শ্বাস নেওয়া, দেখা, শ্রবণ করা, হাঁটা, বসা, দাঁড়ানো, ঘুমানো, নিজের যত্ন নেওয়া। উত্তোলন, বা শেখা।

চাকরিপ্রার্থীরা 'নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারস ডিজ়াইনি ফর রিজনেবল অ্যাকোমোডেশনস' (ডিআরএ) এবং'আমেরিকানস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট' কোঅর্ডিনেটর (এডিএ কোঅর্ডিনেটর)-এর সাথে এখানে যোগাযোগ করে রিজনেবল একোমোডেশনের জন্য অনুরোধ জমা দিতে পারেন:

Division of Equal Opportunity Development (DEOD) , 518-457-1984 (VOICE) Or via email at [email protected] 


আপনি যদি মনে করেন যে NYSDOL আপনাকে আপনার অক্ষমতার উপর ভিত্তি করে পরিষেবা, প্রোগ্রাম, ক্রিয়াকলাপ বা NYSDOL সুবিধাগুলিতে অ্যাক্সেস দিতে অস্বীকার করেছে, তাহলে আপনি 'আমেরিকানস উইথ ডিজঅ্যাবিলিটিসঅ্যাক্ট(ADA)' বৈষমের অভিযোগ দায়ের করতে পারবেন। 

একটি ADA অভিযোগ দায়ের করার জন্য, আমেরিকানস উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাক্টের অধীনে নিম্নলিখিত সাইটটিপর্যালোচনা করুন-https://dol.ny.gov/system/files/documents/2022/07/ga-816.pdf এবং আমেরিকানস উইথডিজঅ্যাবিলিটিস অ্যাক্ট অভিযোগ ফর্মটি (https://dol.ny.gov/system/files/documents/2022/08/deod835.pdf) ডিওএল(DOL)-ডিজাইনি  ফর রিজনেবল অ্যাকোমোডেশনস' (DRA) এবং 'আমেরিকানস উইথ ডিজঅ্যাবিলিটিস অ্যাক্ট' সমন্বয়কারীর কাছে জমা দিন। নিচে যোগাযোগের তথ্য দেয়া হলো-

DRA/ADA Coordinator Contact Information:
Email: [email protected]
Phone: 518-457-1984

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন