https://www.prothomalony.com/
5560
north-america
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ ০৩:১৬
৪ জুলাই কয়েকজন বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশে পালিত হলো আমেরিকার ইন্ডিপেনডেন্টস ডে। ঢাকার বনানীতে অবস্থিত ক্লাব নটর ড্যামিয়ানস বাংলাদেশ লিমিটেডের হল রুমে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে দুই দেশের পতাকা উড্ডয়ন, আমেরিকার পতাকা সম্বলিত কেক কাটা, আমেরিকার সৃতি বর্ননা করা ও ডিনার।

অনুষ্ঠানটি বর্তমানে ঈদ উপলক্ষে সারা বাংলাদশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা ব্যাপক সংখ্যক বাংলাদেশীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। সময় স্বল্পতার কারণে আসতে না পারলেও দূর থেকে অনেকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
উল্লেখ্য যে পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারী, বিজয় দিবসসহ বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত ভাবে আমেরিকার বিভিন্ন প্রান্তে উদযাপিত হলেও বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে এটাই প্রথম উদযাপিত কোনো আমেরিকান বিশেষ দিবস।
আমেরিকান ইন্ডিপেনডেন্টস ডে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা বাংলাদেশে পালিত হওয়ার খবরটি বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, এখন থেকে আমেরিকার উল্লেখ্যযোগ্য দিবস গুলি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে পালন করা হবে। এর ফলে বাংলাদেশে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা বিশেষ দিবস গুলিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাছাড়া এর ফলে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বন্ধন আরো জোরালো হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন