https://www.prothomalony.com/
5556
north-america
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ ২৩:৪৮
৪ জুলাই মঙ্গলবার বিকেলে স্টার্লিং এভিনিউ এর ট্রাইএ্যাঙ্গেলে ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কমুউনিটি আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করেছে। শহীদদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমুউনিটি বোর্ড ৯ এর প্লানিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। কমিউনিটি এক্টিভিস্ট রেজা আবদুল্লাহ স্বপনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা শেখ জামাল হুসেইন। বক্তব্য রাখেন খলিল ফুড’স এর সিইও মোঃ খলিলুর রহমান, বিবিএর সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, কমুউনিটি বোর্ড ৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, সিপিএ জাকির হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নূরে আলম জিকু, ইমরান শাহ রন, মিয়া মোহাম্মদ দাউদ, হাসান আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, কাজী রবিউজ্জামান, বাকার সভাপতি সারোয়ার চৌধুরী, বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, মুন্তাকিন, কবি জুলি রহমান, রিতা খানম, আকতারুজ্জামান হ্যাপী, নুরুল ইসলাম মিলন, জালাল চৌধুরী, মুকিত চৌধুরী, জামাল উদ্দিন চেয়ারম্যান, স্বপন মাষ্টার প্রমুখ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন