https://www.prothomalony.com/

5551

north-america

উত্তর আমেরিকা

ফাতিহা আয়াত’কে Human Rights Hero Award 2023 প্রদান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ ২৩:২৫

জাতিসঙ্ঘ সদর দপ্তরের ইকোসক চেম্বারে ৬ জুলাই অনুষ্ঠিত ১৭ তম আন্তর্জাতিক মানবাধিকার যুবক সম্মেলনে ফাতিহা আয়াত’কে Human Rights Hero Award 2023 প্রদান করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার যুবক এর প্রেসিডেন্ট ড. মেরি শটলওয়ার্থ এর হাত থেকে পুরস্কার গ্রহণের সময় রাখা বক্তব্যে ফাতিহা বলেছ সে তার এই পুরস্কার উৎসর্গ করেছে বাংলাদেশের সেই সব মানুষদের যাদের মৌলিক মানবাধিকার স্পষ্টভাবে লঙ্ঘিত। দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরেছে কাশ্মীর, প্যালেস্টাইন, উইঘুর, সিরিয়ার মত দেশগুলোতে মুসলিম নির্যাতনের কথা।

পুরস্কার নেয়ার কিছুক্ষণ পরে ফাতিহা আয়াত এই অনুষ্ঠানে “Youth Making Human Rights A Reality” শীর্ষক প্যানেলে একজন বাংলাদেশি ডেলিগেট হিসেবে বক্তব্য রাখে। সেই বক্তব্যে সে তুলে ধরেছে বন্যা, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গন কিভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের ফোর্সড লেবার, আর্লি ম্যারেজ, ইলিগ্যাল ট্রাফিকিং ও জেন্ডার বেইসড ভায়োলেন্সের মত নানাবিধ হিউম্যান রাইটস ভায়োলেশনের ঝুঁকিতে ফেলছে।

এ বছর ১১৩টি দেশ থেকে অর্ধ শতাধিক ডিপ্লোম্যাট ও তিন শতাধিক ডেলিগেট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাতিহার আগে বক্তব্য রাখেন ১৯৯৬ সালে শান্তিতে নোবেল জয়ী বর্তমানে পুর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা।    

বিগত বছরগুলোতে এই পুরষ্কার পেয়েছেন ইরাকের সুফিয়ান হোসেইন, গাম্বিয়ার এনফামারা জওয়ানেহ, ইটালির এলিনা মার্টিন, যুক্তরাষ্ট্রের জেন্নাহ এলফমান, ইরানের নাজানিন আফশিন, ভারতের শিনা চৌহান, পাপুয়া নিউ গিনি’র অগাস্টিন ব্রায়ান এবং তাইওয়ানের চেন হান্ঙ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন