https://www.prothomalony.com/

5473

north-america

উত্তর আমেরিকা

দুই-বারের জীবন্ত অঙ্গ দাতা লরি যাইটস্-যদি আবারো অঙ্গ দান করতে হয় তবে আমি করবো।

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ ০৭:২৯

আমাদের জীবনে কত বিচিত্র ঘটনাই না ঘটে। তবে সেটা যদি হয় অন্যকে বাঁচাতে গিয়ে একাধিকবার জীবিত অবস্থায় নিজের শরীরের অর্গান দান করা-তবে অবাক হতেই হয়। কেননা এমন ঘটনা বিরল। লরি যাইটস্(৪৭) একজন দ্বৈত অর্গান ডোনর যিনি তার ভাই, রাস বাচম্যানের জীবন বাঁচাতে ২০২০ সালে একটি কিডনি ডোনেট করেন এবং তার ২ বছর পর ২০২২ সালে লিভারের একটি অংশ বেনামে ৮ মাস বয়েসি এক শিশুকে দান করেন। 

প্রথম অর্গান ডোনেটের দুইবছর পর ক্লিভল্যান্ড ক্লিনিকের লরির ডাক্তাররা তাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লিভিং ডোনার হওয়ার প্রক্রিয়া শুরু করেন। লিভার বায়োপসি এবং সম্পূর্ণ চিকিৎসা ও মনোসামাজিক মূল্যায়ন সহ পরীক্ষাগুলো  অনুসরণকরার পর, লরি একজন লিভিং ডোনার হিসাবে অনুমোদিত হোন। ২১ নভেম্বর, ২০২২-এ লিভার প্রতিস্থাপনের জন্য লরি একটি সফল ল্যাপারোস্কোপিক লিভিং ডোনার সার্জারি করেন।

ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিং (UNOS)) অনুসারে, লরি মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক ১৪৫ জনের মধ্যে একজন যিনি গত ৩০ বছরে দুটি ভিন্ন ব্যক্তিকে একাধিক অঙ্গ দান করেছেন।

ক্লিভল্যান্ড ক্লিনিকের ডাইজেস্টিভ ডিজিজে ল্যাপারোস্কোপিক লিভার সার্জারির ডিরেক্টর চুন হিউক ডেভিড কোয়ান(এমডি, পিএইচডি) বলেছেন, "লরির মতো ডোনাররা, যারা একটি কিডনি দান করেছেন তারা এখন লিভিং ডোনার হিসাবে  লিভার দান করতে এগিয়ে যাচ্ছেন। এর কারণ অর্গান ডোনেট নিয়ে তাদের ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে।" 

জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একজন রোগীকে বাঁচাতে লরির লিভারের ২০ শতাংশ অপসারণের জন্য ডাঃ কোয়ান  অস্ত্রোপচার করেছিলেন। সাধারণত ডোনারের অবশিষ্ট লিভার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে অপসারিত অংশটি প্রতিস্থাপন করার জন্য পুনরুত্থিত হয়। 

ডাঃ কোয়ান বলেন, "লরি তার ভাইকে কিডনি দান করার পর তাকে ভালো হতে দেখেছিল। আমি মনে করি সেই অভিজ্ঞতাটি এতই তৃপ্তিদায়ক ছিল যে, লরি অন্য আরেকটি জীবন বাঁচানোর চেষ্টায় পরার্থপরতার সাথে এগিয়ে যেতে চেয়েছিলেন।"

লরি বেনামে তার লিভারের অংশ দান করেছিল। তার লিভারের অংশটি তৎকালীন ৮ মাস বয়েসি মেয়ে শিশু এমা মারফির শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। এমার পরিবার ওহিওতে ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রধান ক্যাম্পাসে জীবন রক্ষাকারী অস্ত্রোপচারের জন্য জাপান থেকে সপরিবারে  ভ্রমণ করেছিল। এমার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল কারণ সে বিলিয়ারিঅ্যাট্রেসিয়া নামক একটি সঙ্কটপূর্ণ অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেছিল, যা লিভার থেকে ছোট অন্ত্রে পিত্ত প্রবাহকে বাধা দেয়।লিভারের অস্ত্রোপচারের পর, লরি এক মাসের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। 

ট্রান্সপ্লান্টের পরে, উভয় পরিবার তাদের ট্রান্সপ্লান্ট সমন্বয়কারীকে জানায় যে, তারা দেখা করতে চায়।

তিন মাস পরে, লরি, এমার পরিবারের সাথে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দেখা করেছিল। 

লরির ট্রান্সপ্লান্ট যাত্রা শুরু হয় ২০১৫ সাল থেকে।তার বাবা-মা পাশাপাশি এক মাসের মধ্যে মারা যাওয়ার পর, লরি তার ভাই, রাসের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেন। কয়েক বছর পরে, তিনি রাসের কোনো খবর পাচ্ছিলেন না এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি দ্রুততার সাথে  ভাইয়ের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি দরজায় ধাক্কাধাক্কি করার পর, রাস অবশেষে দরজা খুলেন। এবং রাসের চেহারা দেখে লরি ভয় পেয়ে যান। লরির মতে, "মনে হচ্ছিল সে মারা যাচ্ছে। তার মুখ ফুলে গিয়েছিল, এবং দেখতে ভয়ঙ্কর ছিল।"

সাথে সাথে লরি রাসকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা দ্রুত সমস্যাটি শনাক্ত করেন। রাসের কিডনি ফেইলিউর ছিল। যদিও লরি আগে কখনও লিভিং অর্গান ডোনার হিসাবে বিবেচনায় ছিলেন না, কিন্তু ভাইয়ের এমন অবস্থা দেখে তিনি অবিলম্বে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং তার কিডনি রাসের সাথে নিখুঁতভাবে ম্যাচ বলে প্রমাণিত হয়।

এর কয়েক মাস পরে, ক্লিভল্যান্ড ক্লিনিকের কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের ডিরেক্টর অ্যালভিন উই, তার কিডনিল্যাপারোস্কোপিকভাবে অপসারণ করেন এবং রাসের শরীরে প্রতিস্থাপন করেন। লরি এর তিনদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেন। 

মূলত সেই ঘটনার পরই একজন লিভিং অর্গান ডোনার হিসাবে কারো জীবন বাঁচাতে পেরে যে সন্তুষ্টি লরি পেয়েছিলেন, সেটাই তাকে আবারো কারো প্রয়োজনে জীবন বাঁচাতে অর্গান দান করতে উৎসাহিত করেছিল। 

লরি বলেন, "প্রয়োজনে কাউকে জীবন দেওয়ার চেয়ে ভাল উপহার আর কি হতে পারে?"

তিনি বলেন, "একটি অঙ্গ প্রদান করা একটি আশ্চর্যজনক অনুভূতি। আমি আবারও এটা করতে চাই।" 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন