https://www.prothomalony.com/
5427
north-america
প্রকাশ: ২৬ জুন ২০২৩ ১০:১০
সমাজসেবী মামুন উর রশীদ নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের অন্তর্ভুক্ত কম্যুনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে প্রথম কোনো বাংলাদেশী-আমেরিকান হিসেবে নির্বাচিত হলেন। তিনি ব্রুকলীনের একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী । স্কুলশিক্ষকের পুত্র মামুনউর রশীদ তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য স্কুল ডিস্ট্রিক্ট ১৫’র সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য এই স্কুল ডিস্ট্রিক্টে প্রি থেকে মিডল লেভেলের ৪৮টি স্কুল রয়েছে। আর এইসব স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯,০০০। স্কুল ডিস্ট্রিক্ট ১৫ যেসব এলাকা নিয়ে গঠিত সেগুলো হলো পার্ক , সানসেট পার্ক, কেনসিংটন ও ডাউনটাউন ব্রুকলীন। গত ২১ এপ্রিল থেকে ৯ মে এই নির্বাচন হয়। নির্বাচিত হওয়ার পরে মামুনউর রশীদ জানান, তিনি এখন এই স্কুল ডিস্ট্রিক্টের যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, যে কোনো পরিচয়ের উর্ধে গিয়ে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের সকল শিক্ষার্থীর সেরা শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সেই সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত নির্মাণে অবদান রাখতে চান। মামুনউর রশীদ ব্রুকলীন ভিত্তিক টিডিএস ইন্স্যুরেন্সের একজন ডিরেক্টর।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন