https://www.prothomalony.com/

5379

north-america

উত্তর আমেরিকা

আবু সুলতান তাহের আতিকের ইন্তেকাল

প্রকাশ: ২২ জুন ২০২৩ ০৪:৩২

নিউয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এর সুপরিচিত বৈশাখী রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আবু সুলতান তাহের আতিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি রাজিউন।

২০ জুন মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। ২১ জুনবুধবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে লং আইল্যান্ডের একটি কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

তরুণ এ ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিউয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে। বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ফেনীর বল্লভপুরের ছেলে আবু সুলতান আতিফ(৪৯) দুই দশকের অধিক সময়ে ধরে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন। এখানে তাঁর মা, স্ত্রী, এক ছেলে, এক ভাই, শ্বশুর শ্বাশুড়ী রয়েছেন। ৭/৮ বছর আগে অন্যান্যের সাথে নিউইয়র্কের এষ্টোরিয়ায় গড়ে তোলেন বৈশাখী রেষ্টুরেন্ট। অল্পদিনের মধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন