https://www.prothomalony.com/
5365
north-america
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ১৯ জুন সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে। অনুষ্ঠানে ফরহাদ হোসেন বলেন, হাসিনার সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। তারেক রহমানই হবেন বাংলাদেশের রাষ্ট্র নায়ক। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর সময় পাবে না। এতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফায়েল তালুকদার। যৌথভাবে সভাটি পরিচালনা করেন আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মোহাব্বত আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রয় নেতা গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। সংবর্ধনা সভায় বক্তৃতা করেন পারভেজ সাজ্জাদ, জাকির এইচ চৌধুরী, মাওলানা অলিউল্লাহ আতিক,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,অধ্যাপক রফিকুল ইসলাম,সাইফুর রহমান খান হারুন, ইলিয়াস হোসেন, ফারুক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি,গোলাম হোসেন, মিজানুর রহমান, জাকির চ্যেধুরী, মাহমুদা সুলতানা, রুহুল সরকার, মনির হোসেন, রুবেল হাসান, এলান চৌধুরী, দিদার চৌধুরী, রিয়াজ মাহমুদ, মিয়া অঅলম পাখি, বাদল মির্জা, রুহমুল ইসলাম প্রিন্স ও ফয়েজ চৌধুরী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন