https://www.prothomalony.com/
5357
north-america
নবাগত চিকিৎসকদের জন্য DREAM USMLE নামের সংগঠন রেসিডেন্ট এবং নবাগত চিকিৎসকদের জন্য রিসেপশন এবং কর্মশালার আয়োজন করেছ। ১৮ জুন রোববার কুইন্সের আগ্রা প্যালেসে এ সংবর্ধনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয়। দিনভর এ অনুষ্ঠানে নবাগত চিকিৎসকদের পরস্পরকে জানা ও সংযোগ সৃষ্টির নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। নতুন চিকিৎসকরা ছাড়াও অনুষ্ঠানে অনেক সিনিয়র পেশাজীবী উপস্থিত ছিলেন।

গবেষণা থেকে শুরু করে ইন্টার্ভিউ প্রস্তুতি সহ নানা ব্যাপারে কর্মশালাটি এবং সংযোগ সভাটি কার্যকর ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন। সিরিয়াস আন্তঃসংযোগ কর্মকান্ড ও পেশাদারি আলাপ আলোচনার বাইরেও দিনব্যাপী আনন্দ বিনোদনের ব্যবস্থা ছিল।
আহারে আলোচনায় নবাগত বাংলাদেশি চিকিৎসকরা অনেকেই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। কোন প্রবেশমুল্য ছাড়াই তাঁরা শুনেছেন বিশেষজ্ঞদের কথা। ড্রিম ইউএসএমএলই'র অনুষ্ঠান সফল করার জন্য অন্যতম আয়োজক, সংগঠক ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ এমডি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন