https://www.prothomalony.com/
5203
north-america
প্রকাশ: ১১ জুন ২০২৩ ১২:১০
: ৯ জুন শুক্রবার মুক্তি পেয়েছে বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষের " আরো এক পৃথিবী " নিউইয়র্ক সহ প্রায় ২০টি শহরে। ছবিটির মুক্তি উপলক্ষে জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় শুক্রবার সন্ধ্যা ৮ টায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনে চিত্রায়িত ভিন্ন ধর্মী এক গল্পের পটভূমীতে তৈরী – “ আরো এক পৃথিবী “ – ছবিতে চলচ্চিত্র অভিষেক হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের। ছবিটির মুক্তি উপলক্ষ্যে একটি ভিডিও বাইটে দেয়া বক্তব্যে তাসনিয়া ফারিন বলেন – “ আমি খুবই খুশী বায়োস্কোপ ফিল্মস আমাদের এই ছবিটি ওয়াইডার অডিএন্সের কাছে আমেরিকা এবং কানাডায় মুক্তির উদ্যোগ নিয়েছে – আমি আশা করছি আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমেরিকায় আছেন , তারা ছবিটি দেখবেন এবং অবশই জানাবেন কেমন লাগলো । “
পরিচালক অতনু ঘোষ তার ভিডিও বার্তায় বলেন – “ ৯ জুন আমার অত্যন্ত প্রিয় নতুন একটি কাজ মুক্তি পেয়েছে, ছবিটির নাম “ আরো এক পৃথিবী “, হলে আসুন , ছবিটি দেখে জানাবেন কেমন লাগলো ।“
“ আরো এক পৃথিবী “ বায়োস্কোপ ফিল্মস এর ৩২ তম যুক্তরাষ্ট্র পরিবেশনা ।
বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার নাউশাবা রশিদ বলেন – “ রুচিশীল নন্দিত পরিচালকদের কাজ আমেরিকার দর্শকদের কাছে নিয়ে আসতে আমরা অঙ্গীকারবদ্ধ । তাসনিয়া ফারিন আমাদের মতে অনেকদূর যাবেন । বায়স্কোপ ফিল্মস তার এই উত্থানে তার পাশেই থাকবে । “ বায়োস্কোপ ফিল্মস এর প্রতিষ্ঠাতা সি এ ও রাজ হামিদ বলেন - “ নিউ ইয়র্ক , নিউ জার্সি , সান ফ্রান্সিস্কো , আটলান্টা , বোস্টন , ডালাস সহ প্রায় ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হচ্ছে । আমরা আশাবাদি । দর্শক হলে না গেলে হল মালিকরা এক সময় বাংলা ছবিকে জায়গা দেবে না – তাই দর্শকদের উচিৎ হলের পুরো এক্সপেরিয়ান্সে আবাহন করে হলে ছবিটি দেখা । “
“ আরো এক পৃথিবী “ লিখেছেন এবং পরিচালনা করেছেন অতনু ঘোষ , প্রযোজনা করেছেন এসকে মুভিজ এবং তাসনিয়া ফারিন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন – বিখ্যাত অভিনেতা / পরিচালক কৌশিক গাঙ্গুলী , অনিন্দিতা বসু এবং সাহেব ভট্টাচার্য ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন