https://www.prothomalony.com/

18618

north-america

উত্তর আমেরিকা

নিউইয়র্কে অ্যাস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০২:৪২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) স্থানীয় হ্যালো বাংলাদেশ রেস্তোরাঁর পার্টি হলে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন। পবিত্র কোরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। তিনি আজহারুল ইসহাক খোকাকে সভাপতি, ফেরদৌস আলম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলামকে সিনিয়র সহসভাপতি করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভূঁইয়া, এম এন জিন্নাহ ও আহসানুল হক শিমুল যৌথভাবে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক ও সমাজসেবক সাহাব উদ্দিন সাগর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি প্রকৌশলী আবদুল খালেক।

বক্তব্যে প্রধান অতিথি সাহাব উদ্দিন সাগর অ্যাস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করেন। নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা সংগঠনকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা চান। বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন ও পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভূঁইয়া উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মফিজুর রহমান দুলাল, নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, সমাজসেবক হাজী আবদুর রহমান, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমী, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন, বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক মাসুম বেপারী, নরসিংদী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ, রায়পুরা সমিতির সভাপতি ইকবাল এ ভূঁইয়া, কমিউনিটি অ্যাকটিভিস্ট টি মোল্লা ও নরসিংদী জেলা সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা। এ ছাড়া নরসিংদী জেলা সমিতির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সাউথ এশিয়ান রিয়েলটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলাল হোসেন, যশোর সোসাইটির সাবেক সভাপতি শাউন বাবলা, গাজীপুর জেলা সমিতির সভাপতি মোমেন সরকার, গোপালগঞ্জ সমিতির সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

আয়োজনে সাংগঠনিক বিশেষ অবদানের জন্য কয়েকজন নেতাকে আজীবন সদস্যপদের সনদ দেওয়া হয়। নৈশভোজের পর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী বিন্দুকণা, সজীব ও বুলা আফরোজ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন