https://www.prothomalony.com/
18616
north-america
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০২:১৮
বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ঐক্য, সাংগঠনিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যয় নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)- ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
গত ৮ নভেম্বর (রবিবার) মিশিগানের ম্যাডিসন হাইটস শহরে অবস্থিত BAM-এর নিজস্ব কার্যালয়ে নির্বাচন, শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। তাঁরা নবনির্বাচিত সভাপতি, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।
নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে অনুষ্ঠানে মিশিগানের বিশিষ্ট বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নেতৃবৃন্দ, উপদেষ্টা, সাবেক সভাপতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়িক পেশাজীবী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জাবেদ চৌধুরীকে সভাপতি
সুমন কবিরকে নির্বাহী সহসভাপতি এবং লুথফুল বি. নিয়নকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের ২০২৬–২০২৮
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মোহাম্মদ আহাদ এবং উপদেষ্টা ইকবাল ফয়েজ শপন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ ঘোষণা ছিল ২০২৮ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA) কনভেনশন মিশিগানে আয়োজনের স্বত্ব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)-এর অর্জন।
নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়ে বলেন, FOBANA ২০২৮ মিশিগানের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য অত্যন্ত গর্ব, সম্মান ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অর্জন।
নির্বাহী সহসভাপতি সুমন কবির তাঁর বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রতিষ্ঠা, ইতিহাস, সাংগঠনিক বিকাশ এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন সফল নির্বাচন পরিচালনা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচন কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন বাংলাদেশি আমেরিকান সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়িক পেশাজীবী, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন