https://www.prothomalony.com/
18533
north-america
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০৫:৫৫
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা ও জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপুর পিতা আব্দুল খালেক লালু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। এক শোকবার্তায় সংগঠনের নেতারা বলেন, আব্দুল খালেক লালুর মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি একজন নিবেদিতপ্রাণ নেতার অভিভাবককে হারানোর শোক অনুভব করছে। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন