https://www.prothomalony.com/

18203

north-america

উত্তর আমেরিকা

ব্রুকলিনে ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মী সমাবেশ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৯

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে নিউইয়র্কে  ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রুকলিনের রাঁধুনী রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কমিউনিটি নেতৃবৃন্দ, আয়োজক ও ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা বক্তব্য দেন। তারা বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি প্যানেলের পরিকল্পনা, লক্ষ্য ও নির্বাচনী কর্মসূচি তুলে ধরেন। সেইসাথে বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে কমিউনিটির মানুষের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি জোরদারের কথা তুলে ধরেন তারা। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন