https://www.prothomalony.com/

18197

new-york

নিউইয়র্ক

ওজনপার্কে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’র উদ্বোধন 

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১

নিউইয়র্কের ওজনপার্কে নতুন সাজে ও নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ‘ভোজন বিলাস’। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের ১১৫৯ লিবার্টি অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির পুনঃউদ্বোধন করা হয়।

ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরওয়ার মিলন।

স্বাগত বক্তব্যে রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার কামরুল ইসলাম অতিথিদের ধন্যবাদ জানান এবং তাদের পরিবেশিত বিভিন্ন হালাল খাবার ও সেবার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রাহকদের সুবিধা ও পারিবারিক পরিবেশের কথা বিবেচনা করে বিভিন্ন ফ্যামিলি প্যাকেজ ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন ব্যবসায়িক সততা ও ইসলামী বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। যেকোনো ব্যবসায় ধৈর্য ধরে সততা ও নৈতিকতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমীন, মসজিদ আল আমানের সভাপতি বুরহান উদ্দিন কফিল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও মো. রব মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক ও ইয়র্ক বাংলার নির্বাহী সম্পাদক জামীল আনসারী এবং সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমদসহ অনেকে।

প্রতিষ্ঠানটির যৌথ পরিচালনায় রয়েছেন কামরুল ইসলাম, নূর আলম সিদ্দিক মুন্না, নূরুল ইসলাম বুলবুল, মোর্শেদ আলম, মুহসিল কবীর, মুতাসিম বিল্লাহ সিরাজী ও মুহাম্মদ ফিরোজ।

রেস্টুরেন্টের প্রচারপত্র অনুযায়ী, খাবারের তালিকায় রয়েছে আকর্ষণীয় সব ফ্যামিলি প্ল্যাট। ‘ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি প্ল্যাটারে’ ২–৩ জনের প্যাকেজের মূল্য ৩৯.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজের মূল্য ৬৯.৯৯ ডলার। এতে রয়েছে চিকেন শিক কাবাব, চিকেন বটি কাবাব, বিফ কোফতা, ল্যাম্ব চপ, চিংড়ি, বাটার নান, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

এ ছাড়া ‘স্পেশাল ফ্যামিলি কাচ্চি প্ল্যাটারে’ ২–৩ জনের প্যাকেজ ৪৪.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজ ৭৯.৯৯ ডলার। এতে কাচ্চি, চিকেন রোস্ট, শামি কাবাব, চিংড়ি, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া হালিম-নান এবং হাঁসের মাংসের সঙ্গে চালের রুটিসহ নানা পদের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে।

সকালের নাশতার জন্য মাত্র ৪.৯৯ ডলারে রয়েছে ‘ব্রেকফাস্ট স্পেশাল’ (২টি রুটি, মিক্স ভাজি/ডাল ও ১ কাপ চা), যা প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মিলবে।

প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত থাকছে ৩০টিরও বেশি আইটেম সমৃদ্ধ বিশেষ বুফে ডিনার। যার মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১৪.৯৯ ডলার এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ৯.৯৯ ডলার।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের সাত দিনই খোলা থাকবে ভোজন বিলাস। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত প্রাতরাশ এবং প্রতি শুক্রবার ও শনিবার রাতে বিশেষ বুফে ডিনারের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া খুব শিগগিরই গ্রাবহাব, উবার ইটস ও ডোরড্যাশের মাধ্যমে অনলাইনে খাবার ডেলিভারির সুবিধা চালু হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন