https://www.prothomalony.com/
18189
new-york
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৯
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্কে কর্মীসভা করেছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।
জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি, কর্মসূচি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন