https://www.prothomalony.com/

18190

new-york

নিউইয়র্ক

কাদের-নাসিমসহ সাত নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:০০

কাদের-নাসিমসহ সাত নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে আওয়ামী লীগের বিক্ষোভমানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় সড়কে বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। সেখানে ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান এবং দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। আয়োজকদের প্রচারপত্রে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘সাজানো বিচার’ হিসেবে উল্লেখ করা হয়। সমাবেশে বক্তারা ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরে বিচারপ্রক্রিয়া ও প্রহসনের রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে রায় বাতিলের দাবি জানান। সেইসাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের সময় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কথাও জানান তারা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন