https://www.prothomalony.com/
18188
new-york
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৫
বাংলাদেশ সোসাইটির নির্বাচন উপলক্ষে নিউইয়র্কের ওজন পার্কে কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওজন পার্কের দারুচিনি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নির্বাচন ও কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন পরিষদের নেতারা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন। সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করতে কমিউনিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা আসন্ন নির্বাচনে প্রবাসীদের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সোসাইটিকে ঘিরে প্রবাসীদের প্রত্যাশা অনেক। নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিতে হবে। নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি সোসাইটির ঐতিহ্য ও গ্রহণযোগ্যতা ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সভায় ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে জাকির এইচ চৌধুরী, চেয়ারম্যান শামছুল আবেদিন, আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব মির্জা মোহাম্মদ হোসেন, প্রধান সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ এবং অর্থ-চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল হক চৌধুরী দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।
কমিটিতে কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাছিম আহম্মেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রফিক বাহার, আল মামুন সবুজ, মো. মনির উদ্দিন, মো. মঈন উদ্দিন, এনামুল ইসলাম ও সাদ্দাম হোসেন। মিডিয়া ও কমিউনিকেশন দায়িত্বে রয়েছেন ফরহাদ মৃদা ও নজরুল ইসলাম খান।
মতবিনিময় সভায় ওজন পার্ক ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কুনু-ফিরোজ পরিষদের নেতাদের সঙ্গে বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম, নির্বাচন এবং কমিউনিটির বিভিন্ন প্রত্যাশা নিয়ে মতামত বিনিময় করেন। সভায় আয়োজকরা বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও মতামতের গুরুত্ব তুলে ধরেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন